জাতীয়

শ্বাসরুদ্ধকর শহর: বায়ুমান সূচকে লাহোর এক নম্বরে, ঢাকা পাঁচে

সান নিউজ অনলাইন

সুইজারল্যান্ডভিত্তিক পরিবেশগত গবেষণা প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir)-এর ১২ অক্টোবর (রোববার) সকাল সাড়ে ৯টাই প্রকাশিত তথ্য অনুযায়ী পাকিস্তানের লাহোর শহর আবারও বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর হিসেবে উঠে এসেছে। লাহোরে বাতাসের মান (AQI) ছিল ১৮৭, যা ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।


আইকিউএয়ার (IQAir)-এর তথ্য অনুযায়ী


এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, যার AQI স্কোর ১৭১। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে ইতালির মিলান (১৭০) ও ভারতের দিল্লি (১৬৯)। পঞ্চম স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার AQI স্কোর ছিল ১৬৫ — যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিস্বরূপ।

বিশ্বব্যাপী বড় শহরগুলোতে বায়ুদূষণের মাত্রা দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে , যা এই তালিকা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই মাত্রার দূষণ বিশেষ করে শিশু, প্রবীণ নাগরিক ও শ্বাসতন্ত্রের জটিলতায় ভোগা রোগীদের জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, অ্যালার্জি, চোখের জ্বালা, ত্বকের সমস্যা ও হৃদরোগের ঝুঁকি। পাশাপাশি দীর্ঘমেয়াদে এসব সমস্যা জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

পরিবেশবিদরা সতর্ক করছেন , এখনই যদি কার্যকর পরিবেশগত নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন না করা হয়, তাহলে ভবিষ্যতে এসব শহর মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠতে পারে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা