সংগৃহীত
রাজনীতি
জাহিদুল ইসলাম

ছাত্রশিবির দেশপ্রেমিক তৈরি করে, ভুয়া দেশপ্রেম চায় না

সান নিউজ অনলাইন

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবির এমন দেশপ্রেমিক তৈরি করে, যারা অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে দাঁড়ায়—যেখানে জুলুম, নির্যাতন ও লুটপাটের কোনো স্থান নেই। যারা ১৫ বছর ধরে দেশপ্রেমের বুলি আওড়িয়েছে, তারাই দেশের সম্পদ লুট করেছে, খুন ও গুমের রাজনীতি চালিয়েছে। ছাত্রশিবির এমন ভুয়া দেশপ্রেম চায় না। আমরা এমন তরুণ তৈরি করতে চাই যারা নৈতিকতা, আদর্শ ও সত্যের পথে থাকবে।

সোমবার (১৩ অক্টোবর) ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ও সাতক্ষীরা শহর শাখার আয়োজনে অনুষ্ঠিত ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রশিবিরে যোগ দেওয়া কারও জন্য বাধ্যতামূলক নয়। তবে শিবির সম্পর্কে জানাটা জ্ঞানচর্চার অংশ। শিক্ষার্থীরা যা পছন্দ করবে, তাই গ্রহণ করবে। আমরা চাই তোমরা সবাই সফল দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠো।

জাহিদুল ইসলাম আরো বলেন, ছাত্রশিবিরকে নারী বিদ্বেষী হিসেবে প্রচার করা হয়, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। ইসলাম নারীদের সর্বাধিক অধিকার দিয়েছে, আর শিবির সেই নীতিতেই ছাত্রী বোনদের মর্যাদা দেয়। এমনকি হিন্দু ভাই-বোনদের সহযোগিতাতেও শিবির সবসময় ইতিবাচক ভূমিকা রাখছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা