রাজনীতি

সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন ও সংবিধান সংশোধন নিয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সংবিধান সংশোধন করতে হলে তা অবশ্যই সংসদের মধ্য দিয়েই করতে হবে, এর বাইরে কোনোভাবেই তা সম্ভব নয়।

শনিবার (২ আগস্ট) রাজধানীর নীলক্ষেতের আইসিএমএবি মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ‘সংবিধানের যেকোনো সংশোধন করতে হলে সংসদের মাধ্যমেই করতে হবে। এর জন্য সব রাজনৈতিক দলকে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে। গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, তা সংসদের বাইরে সম্ভব নয়।’

তিনি অভিযোগ করে বলেন, ‘যারা আগামীর গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা আসলে গণতন্ত্রে কিংবা সংসদীয় ব্যবস্থায় বিশ্বাস করে না। তারা ঠিক কী চায়, তা নিজেরাও জানে না।’

রাজনীতিতে সহনশীলতা ও সম্মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে আমীর খসরু বলেন, ‘আমরা যতই সংস্কার করি, যদি রাজনৈতিক সংস্কৃতি না বদলাই, তাহলে কোনো সংস্কারই কাজে আসবে না। অন্যের মতামতকে সম্মান করতে হবে। সহনশীল হতে হবে। তাহলেই আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে পারব।’

জাতীয় স্বার্থে ঐক্য দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘জাতীয় স্বার্থ যেখানে জড়িত, সেখানে ঐক্য গড়ে তুলতেই হবে।’

৫ আগস্টের পর বিএনপি নেতৃত্বাধীন জোটে অনৈক্যের গুঞ্জন সম্পর্কে তিনি বলেন, ‘অনেকে বলছেন, ৫ আগস্টের পর ঐক্য ভেঙে গেছে। আমি কোনো অনৈক্য দেখতে পাচ্ছি না। প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তাভাবনা ও দর্শন থাকবেই। যেখানে একমত হতে পারব, সেখানে একমত হব। যেগুলোতে ভিন্নমত থাকবে, তা জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণই দেশের মালিক, সিদ্ধান্ত তাদের হাতেই।’

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা