সংগৃহীত ছবি
রাজনীতি

ষড়যন্ত্রকারীরা থেমে নেই

নিজস্ব প্রতিবেদক : দেশ নিয়ে ষড়যন্ত্রকারীরা থেমে নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আরও পড়ুন : দেশে বন্যায় মৃত্যু বেড়ে ৩১

বুধবার (২৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিগত দিনে যে অপকর্ম হয়েছে তার বিচার মাত্র শুরু হয়েছে। সফলতার পরিপূর্ণ মুখ দেখবে।

আরও পড়ুন : জামায়াতের নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার

আমীর খসরু বলেন, এখন জনগণের দাবি হলো শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বলেছিল ক্ষমতায় গেলে বিএনপির নেতাকর্মীরা তাদের নেতাকর্মীদের হত্যা করবে। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নেতাকে হত্যা এবং হামলা করতে বিএনপির কোনো নেতাকর্মীকে দেশের জনগণ দেখে নাই।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ন কবির ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল হাই শিকদার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মতিউর রহমান, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি ওমর ফারুক উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা