ছবি: সংগৃহীত
রাজনীতি

এনসিপির কর্মসূচি ঘোষণা; দেশব্যাপী পালনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী পালনের জন্য এনসিপির কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জুলাই গণহত্যার বিচার, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ প্রকাশের দাবিতে সারা দেশে দলের জেলা ও উপজেলা কমিটিগুলোকে কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার এই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এই কর্মসূচি পালনের আগে নবগঠিত জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে নিজ নিজ কার্যালয়ে প্রথম কার্যনির্বাহী সভা করার নির্দেশ দিয়েছেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।

মঙ্গলবার (১৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নির্দেশের কথা জানিয়েছে এনসিপি। দলের পক্ষ থেকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন বিবৃতিটি পাঠিয়েছেন।

এনসিপির বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (১৯ জুন) এনসিপির নবগঠিত বিভিন্ন জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে নিজ নিজ কার্যালয়ে প্রথম কার্যনির্বাহী সভা আয়োজন করার জন্য দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন নির্দেশনা দিয়েছেন। সভা শেষে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে কর্মসূচি পালন করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।

এনসিপির এক নেতা প্রথম আলোকে বলেন, ২২ জুন নির্বাচন কমিশনে নতুন দলের নিবন্ধনের শেষ দিন। নিবন্ধনের শর্ত পূরণের জন্য এনসিপি ইতিমধ্যে প্রয়োজনীয়সংখ্যক জেলা-উপজেলা কমিটি করেছে, দলীয় কার্যালয়ও নেওয়া হচ্ছে।

কমিটিগুলো করার পর এখনো কোনো কর্মসূচি হয়নি। নিবন্ধনের আবেদনের আগে দলীয় কমিটি ও কার্যালয়গুলোকে সক্রিয় এবং চাঙা করার জন্য কার্যনির্বাহী সভা ও কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচিগুলো হবে মূলত সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি।

উল্লেখ্য, এখন পর্যন্ত দেশের ৩৩ জেলা ও ১২৬ উপজেলায় সমন্বয় কমিটি করেছে এনসিপি। কমিটিগুলোর মাধ্যমে পরে আহ্বায়ক কমিটি গঠিত হবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা