সংগৃহীত ছবি
রাজনীতি

বিএনপির ২ পক্ষের বন্দুকযুদ্ধে আহত ৩

জেলা প্রতিনিধি: নরসিংদী জেলার সদর উপজেলার পাঁচদোনা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় ১ জন গুলিবিদ্ধসহ ৩ জন হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে নরসিংদী বিএনপি নেতা মো. লাল মিয়া মেম্বার ও মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর ২ পক্ষের লোকজন লাঠিসোটা ও দেশী-বিদেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় তারা ঢাকা-সিলেট মহাসড়কে টায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ করে রাখে। এতে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এর পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: লেবানন থে‌কে দেশে ফিরেছে ৯৪

আহতরা হলো, গুলিবিদ্ধ পাঁচদোনা এলাকার শাহীন মিয়ার ছেলে মো. রনি (৩২), একই এলাকার আজিমউদ্দিন মিয়ার ছেলে আলম মিয়া (৫৫) এবং মিজান মিয়ার ছেলে শুভ (১৯)। তারা মোসাদ্দেকের পক্ষের বলে জানা যায়।

মোসাদ্দেক নরসিংদী জেলার সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লালমিয়া মেম্বার এবং নরসিংদী সদর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদল নেতা।

স্থানীয়দের বরাত দিয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকায় বিএনপি নেতা মো. লাল মিয়া মেম্বার ও মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিলো। এ সময় মঙ্গলবার রাতে ২ পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এই সংঘর্ষের এক পর্যায়ে ২ পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা