সংগৃহীত ছবি
রাজনীতি

বাসায় ফিরলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: সাভার সিএমএইচে চিকিৎসাধীন থাকার পর রাজধানীর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে ২টার দিকে দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিসক এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানান।

আরও পড়ুন: স্মৃতিসৌধ থেকে হাসপাতালে ফখরুল

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজ বাসায় পৌঁছেছেন। তিনি এখন সুস্থ আছেন, ভালো আছেন। এখন তিনি বিশ্রামে আছেন।

তিনি বলেন, সাভার সিএমএইচে তার কিছু পরীক্ষা-নীরিক্ষা করা হয়েছে। এ সময় রিপোর্টগুলোর ফলাফল ভালো। সিএমএইচের চিকিৎসকরা ঐ রিপোর্ট পর্যালোচনা করে বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেন।

তিনি আরও বলেন, আজ জাতীয় স্মৃতিসৌধে হাজার হাজার নেতা-কর্মী নিয়ে বিএনপি মহাসচিব স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানান। এ সময় এতো ভিড় ছিলো যা না দেখলে বুঝানো সম্ভব না। এই ভিড়ের মধ্যে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে তিনি সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ের জন্য যখন যাচ্ছিলেন তখন এই ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি বসে পড়েন। পরে আমি, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খাস সোহেল ও সাবেক সাংসদ দেওয়ান সালাহউদ্দিন বাবু দ্রুত তাকে ধরাধরি করে গাড়িতে তুলে সাভার সিএমইচে নিয়ে আসি। তবে আল্লাহর রহমত হাসপাতালে আসার সাথে কমাডেন্ট, মেডেসিন, হৃদরোগ, আইসিইউসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা দ্রুত শুরু করেন, কয়েকটি পরীক্ষাও করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা