সংগৃহীত ছবি
রাজনীতি

আ’লীগ সংবিধানের বাইরে যাবে না

নিজস্ব প্রতিবেদক : যতই বিদেশি চাপ আসুক আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন : মানুষের সুন্দর ভবিষ্যত গড়ে দিয়ে যাব

শুক্রবার (১৭ মে) রাজধানীর তেজগাঁওয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি বলে প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে, এটা ভুল। শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারেন না। দেশি-বিদেশি কোনো শক্তি আমাদের নিয়ন্ত্রণ করে না। তবে, আমরা সংবিধানের বাইরে যাবো না। কোনো পরাশক্তিকে শেখ হাসিনা পরোয়া করেন না।

আরও পড়ুন : মানুষের গড় আয়ু ৫ বছর বাড়বে

তিনি বলেন, ঘরের ভেতর ঘর করবেন না। অন্যায় করলে ছাড় নেই। ৭৫ জন এমপি গতবার মনোনয়ন পাইনি। এটা শাস্তি।

ওবায়দুল কাদের বলেন, জিয়া ৬২ হাজার নেতাকর্মীদের জেলে দিয়েছে। আমাদের ৩ হাজার নেতাকর্মীকে গুম করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর পালিয়ে গিয়ে বেসামাল হয়ে আওয়ামী লীগকে আক্রমণ করছে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা