সন্তান
মতামত

সত্যিই কি আমরা আমাদের সন্তানকে ভালবাসি?

আমরা প্রায়ই বলি, সন্তানকে আমরা সবচেয়ে ভালোবাসি। কেউ কেউ জীবনের সর্বস্ব দিয়ে সুন্দর একটা ফ্ল্যাট কিনে বলি সন্তানের ভবিষ্যতের জন্য করছি। কিন্তু সত্যিই কি আমরা আমাদের সন্তানকে ভালবাসি? যদি তাই বাসতাম তাহলে সবচেয়ে প্রথম আমরা যা করতাম তা হল, খাল-বিল, নদী- জলাশয়, আকাশ-বাতাস অর্থাৎ প্রকৃতির সম্পদ ও শক্তি নিজেরা ধ্বংস না করে সন্তান যেন তার জীবনে এই প্রাকৃতিক পরিচ্ছন্ন স্বাস্থ্যকর সম্পদের ব্যবহারের সুযোগ পায়, সেই চেষ্টা করতাম।

আমাদের জীবদ্দশায় এগুলো ধ্বংস করে ওদের জন্য বিভীষিকাময় এক ভবিষ্যৎ রেখে যেতাম না ।

সন্তানকে ভালবাসলে প্রতিদিন হাড়ি-পাতিল-কাপড় ধোয়া, গোসল করা ইত্যাদির সময় পানির ব্যবহারে যাতে অপচয় না হয় সে ব্যাপারে সতর্ক হতাম; অহেতুক বিদ্যুতের ব্যবহার করতাম না; সামান্য গরমে এসি না চালিয়ে ভাবতাম আমার সন্তানের জন্য পরিবেশকে এরূপ দূষণ করা থেকে বিরত থাকলাম।

সন্তানকে যদি সত্যিই ভালোবাসি তাহলে আসুন, পরিবেশের কথা ভাবি, প্রাকৃতিক সম্পদ রক্ষার কথা ভাবি। যারা ধনী আছেন তারা আগামী ১৪ পুরুষের জন্য অর্থ সঞ্চিত না রেখে ধরিত্রীকে দূষণমুক্ত রাখার জন্য গবেষণায় দান করলে সত্যিকার অর্থেই পরবর্তী প্রজন্ম ভালো থাকবে। পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্ব আছে । গৃহ থেকেই শুরু হোক সেই পদক্ষেপগুলো।

লেখক- ইউএনডিপি বাংলাদেশের ইকোনমিস্ট ড. নাজনীন আহমেদ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা