মতামত

সামাজিকতার ভান

ফারহানা ইসলাম: এক প্রতিবেশী কাকিমা গতকাল এসে আম্মুকে বলছে মেয়েদের এত বেশি লেখাপড়া করানোর কি দরকার সেইতো চুলাই ঠেলতে হবে। প্রতি-উত্তরে আম্মু বলেছিলো আমার মেয়েকে পড়াশুনা করিয়েছি বলেই আজ আপনার মেয়েসহ বাড়ির প্রত্যেকটা ছেলেমেয়ের এ্যাসাইনমেন্টে সাহায্য করতে পারছে। পরিবর্তে তিনি আর কিছু বলার সাহস পাননি।

উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ। কিন্তু এই তথাকথিত উন্নয়নের আড়ালে একটা মেয়েকে বিশেষ করে একটা গ্রামের মেয়েকে গ্র্যাজুয়েট হিসেবে তৈরি হওয়ার পথে এই সমাজই সবচেয়ে বড় অন্তরায়। যে সমাজের এইসব অযাচিত নিয়ম ভেঙে সামনে এগুতে চাইবে সমাজ তার পায়েই শৃঙ্খল বেঁধে দিবে, শুনতে হবে নানান অযৌক্তিক কথা। দীর্ঘ তেইশ বছর বয়সে এটা বুঝে নিয়েছি একটা মেয়ের জীবনে বিয়েই একমাত্র মুক্তির পথ। এতে তুমি মরে যাও, বেঁচে যাও সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক ব্যাপার।

অথচ এই সামাজিকতার আড়ালেই বেড়ে চলছে খুন, ধর্ষণ, জালিয়াতি, মিথ্যাচার আরও কতকিছু। সমাজ আপনার ভালো চাইবে, ভালো ভালো উপদেশও দিবে কিন্তু ভালো থাকতে দিবে না।

এই সমাজেই যখন নজন ভুলটাকে সঠিক বলে স্বীকার করে তখন বাকি একজনেরও সাহস হয়না ভুলটাকে ভুল বলে প্রমাণ দেওয়ার সামাজিকতার নামে ভণ্ডামিগুলোকেও সেই একজন তখন মানতে বাধ্য হয়।

কি করা যাবে! চাইলেই একদিনে এই সমাজের অযাচিত,অযৌক্তিক নিয়মকানুনকেতো আর পাল্টানো যাবে না। পরিশেষে বলতে চাইবো নিজেদের ভালো থাকাটা নিজেদেরকেই বুঝতে হবে। শুধু খেয়াল রাখতে হবে তাতে যেনো কারো ক্ষতি নাহয়, কেউ কষ্ট না পায়। মনে রাখতে হবে বেশি সংখ্যক মানুষ মিথ্যেটাকে সত্য বললেই তা সত্য হয়ে যাবে না, ভুলকে শুদ্ধ বললেই তা শুদ্ধ হয়ে যাবে না। সত্য একজন বললেও সত্য। সামাজিকতার নামের অযাচিত নিয়মকানুন মেনে নিয়ে আমরা কেনো আমাদের শান্তি বিসর্জন দিবো। দুর্বলকে পায়ের তলায় দমিয়ে রাখার জন্যই এ সমাজ সামাজিকতার নামে এসব অযৌক্তিক নিয়মকানুন চালু করেছে।

আমরা সবাইতো সামাজিক জীব। সমাজকে সাথে নিয়েই চলতে হবে। তবে একটু দেখে বুঝে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা