মতামত
নুরুল কবির, প্রথম আলো ও ষ্টার অফিসে হামলায় উদ্বেগ

বিপ্লবী হাদি বেঁচে থাকবেন গণমানুষের মনিকোঠায় : বাংলাদেশ ন্যাপ

জেবেল রহমান গানি:

‘জুলাই গণ-অভ্যুত্থানের বীর সেনানী শরীফ ওসমান হাদির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন’ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র শীর্ষ নেতৃদ্বয় বলেন, ‘বিপ্লবীদের মৃত্যু নাই, বিপ্লবীরা বেঁচে থাকে, যুগ যুগান্তরে। আকাশের নক্ষত্র হয়ে। পথ প্রদর্শক হিসেবে। ওসমান হাদি বেঁচে থাকবেন আগামী দিনের গণমানুষের মনি কোঠায়।’

শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

তারা বলেন, ‘যখনই গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে উঠবে তখনই হাদির সংগ্রামী জীবন ও আত্মত্যাগ আমাদের আলো দেখাবে, সঠিক পথের সন্ধ্যান দিবে। ওসমান হাদির হত্যাকারীদের এখন পর্যন্ত গ্রেফতার করতে না পারা বর্তমান সরকারের চরম গাফিলতি ও ব্যার্থতার প্রমান বহন করে। একজন বিপ্লবী ও সংসদ সদস্য পদপ্রার্থীর জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার একটি সুষ্ঠু ও গস্খহনযোগ্য নির্বাচনের আয়োজন করতে সক্ষম হবে বলে দেশবাসী বিশ্বাস করতে পারছে না।’

নেতৃদ্বয় বলেন, ‘হাদির শাহাদাতের মধ্য দিয়ে আমরা শুধু একজন মানুষকে হারাইনি, হারিয়েছি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক অদম্য কণ্ঠ, হারিয়েছি মাথা নত না করা এক সংগ্রামী সৈনিক, হারিয়েছি ইনকিলাবের এক জীবন্ত প্রতীককে। যে মানুষটি ভয়কে অগ্রাহ্য করে সত্য বলেছিলেন, যে মানুষটি তরুণদের চোখে স্বপ্ন আর হাতে প্রতিবাদের পতাকা তুলে দিয়েছিলেন। কিন্তু ইতিহাস সাক্ষী, সংগ্রামী মানুষরা কখনো মরেন না, তাঁরা রক্ত হয়ে ছড়িয়ে পড়েন আদর্শের মাটিতে, আর সেই মাটি থেকেই জন্ম নেয় নতুন নতুন প্রতিরোধ।’

তারা বলেন, ‘ওসমান হাদির আত্মত্যাগ তখনই সফল হবে যখন নয়া রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন সম্ভব হবে। আধিপত্যবাদ ও সামরাজ্যবাদ বিরোধী লড়াইয়ে চূড়ান্ত বিজয় হবে আমাদের। ওসমান হাদির অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে নয়া রাজনৈতিক বন্দোবস্ত গড়বার শপথ নিতে হবে জাতিকে। শুধুই ক্ষমতার পালাবদল নয়, দেশ ও জাতির কল্যানে সংস্কার বাস্তবায়নের সংগ্রামে বিজয়ী হতে হবে।’

সম্পাদক নুরুল কবির, প্রথম আলো ও ডেইলী ষ্টার অফিসে হামলায় বাংলাদেশ ন্যাপ'র উদ্বেগ

শহীদ শরীফ ওসমান হাদির জন্য সারাদেশ কাঁদছিলো তখন সাহসী সম্পাদক নুরুল কবির, দৈনিক প্রথম আলো ও ডেইলী ষ্টার কার্যালয়ে হামলা, ভাঙ্গচূর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ নেতৃদ্বয় মন্তব্য করেছেন যে, ‘যারা এই সহিংস ঘটনার সাথে জড়িত তারা শহীদ ওসমান হাদির শোকে যায়নি; গেছে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে।’

শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

তারা বলেন, ‘নুরুল কবির শুধু মাত্র একজন সম্পাদক বা সাংবাদিক নন, তিনি একজন সাহসী ও প্রতিবাদী মানুষ। তাঁর কন্ঠ সকল সময় সত্য উচ্চারণ করে। সেই ১/১১ থেকে শুরু করে ফ্যাসীবাদী শেখ হাসিনার আমলে চরম প্রতিকূলতার মধ্যে তিনি সত্য বলেছেন, কলম তাঁর চলেছে। অন্যায়ের সমালোচন করতে এতটুকু পিছ পা হন নাই। ৫ আগস্টের গণঅভ্যুত্থান সৃষ্টির পেছনে তাঁর অবদানকে ছোট করে দেখা চরম হিণমন্যতা।’

নেতৃদ্বয় বলেন, ‘তার মতো সত্য বলা মানুষ, উচ্চকিত কন্ঠস্বরের মানুষকে ডেইলি স্টার কার্যালয়ের সামনে আওয়ামী লীগ বলে গালি-গালাজ করলো কারা? আসলে এরা কারা? কি চায় এরা? এদের আসল উদ্দেশ্য কি? হাদির শাহাদাতের শোক-ক্ষোভকে ধ্বংসযজ্ঞে ব্যববহার করে কোন গোষ্টি নির্বাচন ভন্ডুল করতে চাওয়া উগ্রবাদী মানুষ দেশটাকে আসলে কোথায় নিয়ে যেতে চায়?’

তারা বলেন, ‘বিগত ফ্যাসিবাদী শাসনামলে দৈনিক আমার দেশ, সংগ্রাম, নয়া দিগন্তে একাধিকবার হামলা-আগুন যেমন নিন্দনীয় ছিল ঠিক তেমনি প্রথম আলো, ডেইলি স্টারসহ অন্য যে কোন সংবাদমাধ্যমের ওপর আক্রমণ সমান নিন্দাযোগ্য।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা