ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

বিশ্ব অটিজম সচেতনতা দিবস

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : রমজান মাস হচ্ছে ত্যাগের মহিমার মাস

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ রোববার (২ এপ্রিল) ১৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ। ১০ রমযান ১৪৪৪ হিজিরী।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : সিএনজি স্টেশন ৬ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ

ঘটনাবলী :

১৮০০ - বিটোফেন তার প্রথম সিম্ফনির আনুষ্ঠানিক প্রকাশ করেন ভিয়েনায়।

১৮২৭ - যুক্তরাষ্ট্রে জোসেপ ডিক্সন প্রথম লিড পেন্সিল নির্মাণ করেন। তিনি ম্যাচাচুসেটস অঙ্গ রাজ্যের সালেমে পেন্সিল নির্মানের কারখানা স্থাপন করেন।

১৮৪৫ - সুর্যের প্রথম আলোকচিত্র গ্রহণ করা হয়েছিলো।

১৮৫১ - রামা (সপ্তম) থাইল্যান্ডের রাজা হন।

১৯১২ - ইল্ল-ফাটেড আরএমএস টাইটানিক সমুদ্রের ট্রায়াল শুরু করে।

১৯১৭ - তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহবান জানান।

১৯৪১ - মরু শিয়াল হিসেবে খ্যাতিমান জার্মানীর বিখ্যাত লেফটেনেন্ট জেনারেল এডউইন রোমেল লিবিয়া পুনঃদখলের অভিযান শুরু করেন।

১৯৬৩ - মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৯৮২ - ফকল্যান্ডস যুদ্ধ: আর্জেন্টিনা ফক্‌ল্যান্ড দ্বীপপুঞ্জ আক্রমণ করে।

১৯৮৯ - সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ হাভানায় ভ্রমণ করেন ফিদেল কাস্ত্রোর সাথে দেখা করেন।

আরও পড়ুন : প্রতিবন্ধীরাও সমাজ ও পরিবারের অংশ

জন্মদিন :

১৮০৫ - হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, ডেনীয় লেখক এবং কবি। (মৃ. ১৮৭৫)

১৮৪০ - এমিল জোলা, ফরাসি ঔপন্যাসিক। (মৃ. ১৯০২)

১৮৬২ - নিকোলাস মরি বাটলার, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন দার্শনিক ও শিক্ষাবিদ। (মৃ. ১৯৪৭)

১৮৯৮ - হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কবি, নাট্যকার ও অভিনেতা। (মৃ. ১৯৯০)

১৯০২ - বিখ্যাত হিন্দুস্তানী খেয়াল সঙ্গীতজ্ঞ বড়ে গুলাম আলী খান। (মৃ. ১৯৬৮)

১৯০৩ - ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী।

১৯১৪ - আলেক গিনেজ, ইংরেজ অভিনেতা। (মৃ. ২০০০)

১৯২৭ - পুশকাস, হাঙ্গেরীয় ফুটবল খেলোয়াড়।

১৯৪১ - ববি মুর, ইংরেজ ফুটবল খেলোয়াড়।

১৯৪৮ - মোহাম্মদ নাসিম, বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী। (মৃ. ২০২০)

১৯৫৩ - দেব্রালি স্কট, মার্কিন অভিনেত্রী।

১৯৬৩ - কার্ল বিটটিয়ে, ইংরেজ পরিচালক ও প্রযোজক।

১৯৭৩ - দিমিত্রি লিপারটভ, রাশিয়ান ফুটবল খেলোয়াড়।

১৯৭৫ - অ্যাডাম রদ্রিগেজ, মার্কিন অভিনেতা ও পরিচালক।

১৯৮০ - গেভিন হাফেরনান, কানাডীয় পরিচালক ও চিত্রনায়ক।

১৯৮৩ - পোল কেপডেভিল, চিলির টেনিস খেলোয়াড়।

১৯৮৬ - ইব্রাহীম আফেলায়, ডাচ ফুটবলার।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডব, নিহত বেড়ে ২১

মৃত্যুবার্ষিকী :

১৮১৭ - জার্মান লেখক জহান হাইনরিশ জং।

১৯১৪ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান লেখক পল হেইসা।

১৯২৮ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ থিওডোর উইলিয়াম রিচার্ডস।

১৯৩৩ - আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় ক্রিকেটার রণজিত সিংহ। (জ.১৮৭২)

১৯৫৩ - কবি, সাংবাদিক, রাজনীতিক ও আইনজ্ঞ আসাফ আলী।

১৯৫৮ - জাপানি শিক্ষক ও সমাজ কর্মী জসেই টডা।

১৯৬৫ - অতুলচন্দ্র দত্ত, বাঙালি সাহিত্যিক।

১৮৭২ - টেলিগ্রাফ ব্যবস্থার উদ্ভাবক মার্কিন আবিষ্কারক স্যামুয়েল মোর্স। (জ.১৭৯১)

১৯৮৬ - আইনজীবী ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন।

১৯৯৪ - মার্কিন অভিনেত্রী বেটি ফুরনেসস।

১৯৯৫ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী হানেস উলফ গোস্তা আল্‌ফভেন।

২০০৫ - ইংরেজ অভিনেত্রী বেত্তী বলটন।

২০১২ - অস্ট্রেলিয়ান এক্সপ্লোরার, লেখক ও প্রকৌশলী ওয়ারেন বন্যথন।

২০১৪ - ইংরেজ অভিনেত্রী ও গায়ক ল্যন্ডসি হল্যান্ড।

দিবস :

বিশ্ব অটিজম সচেতনতা দিবস

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা