ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

ক্রিকেটার জাহানারা আলম'র জন্ম 

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : ফের ব্রয়লারে আগুন, পুড়ছে সবজি!

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শনিবার (১ এপ্রিল) ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ। ৯ রমযান ১৪৪৪ হিজিরী।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : এ সরকার থাকলে আমরা ভালো থাকবো

ঘটনাবলি :

১৮৫৫ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় এর প্রথম ভাগ প্রকাশিত হয়।

১৮৬৭ - সিঙ্গাপুর ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।

১৮৬৯ - এই সময়কালে ভারতে আয়কর চালু হয়।

১৮৬৯ - নদিয়া টাউন কমিটি নামে নবদ্বীপ পৌরসভা স্থাপিত হয়।

১৮৭৮ - কলকাতা জাদুঘর প্রতিষ্ঠিত হয়।

১৯১২ - ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেয়া হয়।

১৯৩৫ - ১৯৩৪ সালের ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন বলে আজকের দিনে ভারতীয় রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়েছিল।

১৯৩৬ - ভারতে ওড়িশা রাজ্য প্রতিষ্ঠিত হয়।

১৯৩৭ - ভারত আইন অনুযায়ী প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়।

১৯৩৯ - স্পেনের গৃহযুদ্ধের অবসান হয়।

১৯৪২ - ভারতের কমিউনিস্ট পার্টির মুখপত্র জনযুদ্ধ প্রকাশিত হয়।

১৯৪৫ - যুক্তরাষ্ট্র জাপানের ওকিনাওয়া দ্বীপে আগ্রাসন শুরু করে।

১৯৫৭ - অল ইন্ডিয়া এয়ার (AIR) এর অন্যতম নাম রাখা হয় আকাশবাণী।

ভারতে পুরাতন মুদ্রা (৬৪ পয়সায় এক টাকা) বহাল রেখে দশমিক মুদ্রা (১০০ পয়সায় এক টাকা) চালু হয়।

১৯৬০ - যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম আবহাওয়া উপগ্রহ উৎক্ষেপণ করে।

১৯৭১ - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই দিনে পাকিস্তানি সেনারা কেরানীগঞ্জ উপজেলায় প্রায় এক হাজার বাঙালিকে হত্যা করে।

১৯৭৯ - ইরান ইসলামী প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা পায়।

১৯৯২ - বসনিয়ার যুদ্ধ শুরু হয়।

১৯৯৭ - প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করে পাকিস্তানের জাতীয় পরিষদ বিল পাস করা হয়।

১৯৯৮ - জাতিসংঘ সাধারণ পরিষদ পবিত্র ঈদুলফিতর ও ঈদুল-আজহা উপলক্ষে জাতিসংঘের স্টাফদের জন্য ২ দিনের ছুটি বাধ্যতামূলক করে।

২০০১ - নেদারল্যান্ডসে সমকামীদের মধ্যে বিয়ে বৈধ করা হয়। এটি প্রথম দেশ, যেখানে এই আইন প্রণয়ন করা হয়।

আরও পড়ুন : ট্রেনের অগ্রিম টিকিট মিলবে শনিবার

জন্মদিন :

১৫৭৮ - রক্ত সঞ্চালন পদ্ধতির অন্যতম উদ্ভাবক ডা. উইলিয়াম হার্ভি।(মৃ.১৬৫৭)

১৮০৯ – নিকোলাই গোগোল, রুশ ঔপন্যাসিক ও ছোটগল্পকার।(মৃ.১৮০৯)

১৮১৫ - জার্মানি পুনর্গঠনের অন্যতম পুরোধা অটো ফন বিসমার্ক।

১৮৬৫ - নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রীয় রসায়নবিদ রিচার্ড আডলফ জিগমন্ডি।

১৮৭০ - অতুলচন্দ্র সেন, বাঙালি লেখক। (মৃ.১০/০৬/১৯৪৮)

অতুলচন্দ্র সেন (ইংরেজি: Atulchandra Sen) (১ এপ্রিল ১৮৭০ – ১০ জুন ১৯৪৮) একাধারে যেমন ছিলেন ছাত্র দরদী ও জাতীয়তাবাদী শিক্ষক, লেখক, প্রকাশক অন্যদিকে সমাজসেবক, স্বদেশী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী এবং শিক্ষাবিস্তারে বিশেষত লোকশিক্ষা ও নারীশিক্ষার বিস্তারে অন্যতম ব্যক্তিত্ব। িঅতুলচন্দ্র সেনের জন্ম ১৮৭০ খ্রিস্টাব্দের ১লা এপ্রিল বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের ঢাকা বিক্রমপুরের বাহেরক গ্রামে। পিতা কালীপ্রসন্ন সেন ছিলেন স্ত্রীশিক্ষা বিস্তারে আগ্রহী। অতুলচন্দ্রের স্কুল ও কলেজের পড়াশোনা ঢাকায়। ১৮৯৩ খ্রিস্টাব্দে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে বৃত্তি পেয়ে এন্ট্রান্স পরীক্ষা, ১৮৯৭ খ্রিস্টাব্দে সংস্কৃত ও দর্শনে অনার্স সহ বি.এ.পাশ করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে এম.এ. পাশ করেন।

১৯০৭ - চেক সঙ্গীত রচয়িতা আকাশবাণীর সিগনচার টিউন স্রষ্টা ওয়াল্টার কফম্যান(মৃ.১৯৮৪)

১৯০৮ – আব্রাহাম মাসলো, মার্কিন মনোবিজ্ঞানী।

১৯১৯ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন শল্যবিদ জোসেফ এডওয়ার্ড মুর।

১৯২৯ - আবেদ হোসেন খান, বাংলাদেশি উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার বাদক ও সুরকার।

১৯৩১ - চিকিৎসক, প্রাবন্ধিক ও কথাশিল্পী ডা. মোহাম্মদ মোর্তজা।

১৯৩২ – রশিদ চৌধুরী, বাংলাদেশি চিত্রশিল্পী।

১৯৩৩ - নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ ক্লোদ কহেন-টানউডজি।

১৯৩৬ - পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আবদুল কাদের খান।(মৃ. ১০/১০/২০২১)

১৯৪৭ - মার্কিন লেখক ফ্রান্সিন প্রোস।

১৯৫৩ - সাবেক ইতালীয় ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার আলবের্তো জ্যাকহেরনি।

১৯৭৬ - জাপানি টেনিস খেলোয়াড় ইয়ুকা ইয়োশিদা।

১৯৮৩ - ফ্রাংক রিবেরি, ফরাসি ফুটবল খেলোয়াড়।

১৯৮৫ - মার্কিন অভিনেতা জশ জাকারম্যান জন্মগ্রহণ করেন।

১৯৯৩ - বাংলাদেশি নারী ক্রিকেটার জাহানারা আলম।

জাহানারা আলম (জন্ম: ১ এপ্রিল, ১৯৯৩) হলেন একজন বাংলাদেশী মহিলা ক্রিকেটার যিনি বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে থাকেন। তিনি ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার এবং ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। জাহানারা বাংলাদেশের বৃহত্তর খুলনা জেলায় ১৯৯৩ সালের ১ এপ্রিল জন্মগ্রহণ করেন। জাহানারা একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে ২০১১ সালের ২৬ নভেম্বর আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে।
জাহানারার টুয়েন্টি ২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে ২০১২ সালের ২৮ আগস্ট ভারত মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে। আগস্ট ২০১৯, স্কটল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব প্রতিযোগিতার জন্য বাংলাদেশের দলীয় স্কোয়াড তালিকায় তার নাম ছিল। বাংলাদেশ ২০১০ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় চীন জাতীয় মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ঐতিহাসিক রৌপ্যপদক লাভ করে। জাহানারা উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম একজন খেলোয়াড় ছিলেন।

আরও পড়ুন : শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মৃত্যুবার্ষিকী :

১৬২১ - ইতালিয়ান চিত্রশিল্পী ক্রিস্টফানো আলোরি।

১৯৭৯ - মার্কিন অভিনেত্রী বারবারা লুডডয়।

১৯৮৩ - কবি ও সাংবাদিক হাসান হাফিজুর রহমান।

১৯৮৪ - ইংরেজ লেখক এলিজাবেথ গউডগে।

১৯৯৪ - ফরাসি ফটোগ্রাফার রবার্ট ডইস্নেয়াউ।

২০০০ - একেএম আবদুর রউফ, বাংলাদেশি চিত্রশিল্পী এবং বাংলাদেশের প্রথম সংবিধানের হস্তলেখক।(জ. ১৯৩৫)

২০১২ - তুর্কি অভিনেতা একরাম বোরা।

২০১৩ - ইরানি অভিনেত্রী আসাল বাদিঈ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা