ইতিহাসের এই দিনে : কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার জন্ম
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার জন্ম

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : কবি ফররুখ আহমদের সাহিত্য শোষণের বিরুদ্ধে

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ রোববার (৩০ অক্টোবর) ১৪ কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ। ৩ রবিউস সানি, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন

ঘটনাবলী :

১৮৬৪ অস্ট্রিয়ার সম্রাট এবং প্রুশিয়া ও ডেনমার্কের রাজা দ্বয়ের মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৯১ জাপানে প্রবল ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।

১৯১৮ হাঙ্গেরিতে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের সুচনা হয়।

১৯১৮ প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক আত্মসমর্পণ করে।

১৯১৮ অস্ট্রিয়া বিপ্লব সংগঠিত হয়।

১৯২০ ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।

১৯২২ ইতালিতে বেনিতা মুসোলিনি ফ্যাসিবাদী মন্ত্রিসভা গঠন করেন।

১৯৪৫ ভারত জাতিসংঘের সদস্য পদ লাভ করে।

১৯৫২ ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৯৫৮ স্যার অ্যাডমন্ড হিলারি দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।

১৯৭৩ কেনিয়ায় হাতি শিকার ও হাতির দাঁতের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করা হয়।

১৯৮২ পর্তুগালে আট বছরের সামরিক শাসনের অবসান ঘটে।

১৯৮৩ পূর্ব তুরস্কে ভূমিকম্পে ১২শ লোক মৃত্যু বরণ করে।

১৯৯১ মার্কিন ও সোভিয়েত প্রেসিডেন্টদ্বয়ের উপস্থিতিতে মাদ্রিদে ইসরাইলি আরব ও ফিলিস্তিনিদের শান্তি সম্মেলন শুরু হয়।

১৯৯২ পৃথিবী গোলাকার বলে গ্যালিলিও গ্যালিলির মতবাদ যে সত্য ছিল, তা রোমান ক্যাথলিক চার্চ স্বীকার করে নেয় ৩৬০ বছর পর।

২০০৩ ডাঃ মাহাথির মোহাম্মদ স্বেচ্ছায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করেন।

২০১১ দেশের প্রথম নারী মেয়র সেলিনা হায়াত আইভীর বিজয় লাভ করেন।

আরও পড়ুন : বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের জন্মদিন

জন্মদিন :

১৭৩২ দানবীর হাজী মুহম্মদ মহসীন।

১৭৩৫ জন অ্যাডামস, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি। (মৃ. ১৮২৬)

১৭৯৫ ইংরেজ কবি জন কিটসের ।

১৮২৮ ইংরেজ রসায়নবিদ ও বিদ্যুৎ বাতির উদ্ভাবক জোসেফ সোয়ানে।

১৮৩৪ স্যামুয়েল বোর্ন, ব্রিটিশ আলোকচিত্রশিল্পী। (মৃ. ১৯১২)

১৮৫৩ প্রমথনাথ মিত্র, ভারতে বিপ্লবী প্রতিষ্ঠান সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তি। (মৃ.২৩/০৯/১৯১০)

১৮৭০ অস্ট্রেলীয় ঔপন্যাসিক হেনরি হ্যান্ডেল বিচার্ডসনের ।

১৮৭৩ হ্যারি ফস্টার, ইংরেজ প্রথম শ্রেণির ক্রিকেটার। (মৃ. ১৯৫০)

১৮৮৭ সুকুমার রায়, বাঙালি লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক ও নাট্যকার। (মৃ.১০/০৯/১৯২৩)

১৮৮৮ নাট্যকার ও চিকিৎসক জেমস ব্রিডির ।

১৮৯৫ গেরহারড ডমাগক, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রোগবিদ্যাবিৎ ও জীবাণুবিদ।

১৮৯৫ ডিকিনসন ডাব্লিউ রিচার্ডস, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও শারীরবিজ্ঞানী।

১৮৯৬ রুথ গর্ডন, মার্কিন অভিনেত্রী, চিত্রনাট্যকার ও নাট্যকার। (মৃ. ১৯৮৫)

১৯০০ রাগনার গ্রানিট, নোবেল পুরস্কার বিজয়ীফিনিশ সুইডিশ শারীরবিজ্ঞানী।

১৯০১ খান মোহাম্মদ মঈনউদ্দীন, বাংলাদেশী কবি ও সাহিত্যিক। (মৃ. ১৯৮১)

১৯০১ সুধীন্দ্রনাথ দত্ত, বাংলা ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি। (মৃ.২৫/০৬/১৯৬০)

১৯০৮ পিটার স্মিথ, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ১৯৬৭)

১৯০৯ হোমি জাহাঙ্গীর ভাবা,ভারতের প্রসিদ্ধ নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানী।(মৃ.২৪/০১/১৯৬৬)

১৯২৬ রফিকউদ্দিন আহমদ, তদানীন্তন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের অন্যতম শহীদ। (মৃ.২১/০২/১৯৫২)

১৯২৮ ড্যানিয়েল নাটান্স, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান মাইক্রো জীববিজ্ঞানী।

১৯৩৩ দারা দোতিওয়ালা, ভারতীয় ক্রিকেট আম্পায়ার। (মৃ. ২০১৯)

১৯৩৯ লেল্যান্ড এইচ হার্টওয়েল, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী।

১৯৪১ টেওডর ডব্লিউ. হানসচ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯৪৬ বদিউল আলম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা ও বীর উত্তম।

১৯৬০ দিয়েগো মারাদোনা, আর্জেন্টিনীয় ফুটবলার। (মৃ. ২৫/১১/২০২০)

কিংবদন্তি ফুটবলার দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা (৩০ অক্টোবর ১৯৬০ – ২৫ নভেম্বর ২০২০; ) একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার ছিলেন। ভক্তদের কাছে এল পিবে দে অরো (সোনালী বালক) ডাকনামে পরিচিত মারাদোনা তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় আর্জেন্তিনোস জুনিয়র্স এবং নাপোলির হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন।

তিনি মূলত একজন আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমনভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন। বহু ফুটবল খেলোয়াড় এবং বিশেষজ্ঞ তাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে গণ্য করেন। মারাদোনাকে ক্রীড়া জগতের সবচেয়ে বিতর্কিত এবং গণমাধ্যমে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের অন্যতম হিসেবে বিবেচনা করা হয়।

১৯৯১ সালে ইতালিতে মাদক পরীক্ষায় কোকেইনের জন্য ধরা পড়ায় তাকে ১৫ মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়। ১৯৯৪ ফিফা বিশ্বকাপে ইফিড্রিন পরীক্ষায় ইতিবাচক ফলাফলের জন্য তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়।

২০০৫ সালে তিনি তার কোকেইন নেশা ত্যাগ করেন। তার কড়া রীতির জন্য সাংবাদিক-ক্রীড়া বিশেষজ্ঞ এবং তার মধ্যে বেশ কিছু সময় মতভেদের সৃষ্টি হয়েছে।

১৯৬২ কোর্টনি ওয়ালশ, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ও কোচ।

১৯৬৩ মাইক ভেলেটা, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৬৪ হুমায়ূন কবীর ঢালী, বাংলাদেশী শিশু সাহিত্যিক।

১৯৬৬ আবু মুসআব আল-যারকাউয়ি, জর্ডানীয় সন্ত্রাসবাদী। (মৃ. ২০০৬)

১৯৭৪ মাইক হেসন, নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচ।

১৯৭৭ দিমিত্রি মাসকারেনহাস, ইংরেজ ক্রিকেটার।

১৯৮৭ জুনায়েদ সিদ্দিকী, বাংলাদেশী ক্রিকেটার।

১৯৮৮ জানেল প্যারিস, আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

১৯৯১ শেন ডোরিচ, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

আরও পড়ুন : পেলের জন্মদিন

মৃত্যুবার্ষিকী :

১৫০১ উজবেক কবি ও চিন্তানায়ক নাজিমুদ্দিন মির আলিশের নভোইয়।

১৬২৬ ওয়লেব্ররড স্নেল, ডাচ জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ।

১৭৭৫ তুর্কি সুলতান তৃতীয় ওসমান।

১৮৯৩ কানাডা জন অ্যাবট, কানাডিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় প্রধানমন্ত্রী।

১৯১০ অঁরি দ্যুনঁ, সুইস ব্যবসায়ী ও সমাজকর্মী। (জ. ১৮২৮)

১৯১৫ জেরি হ্যাজলিট, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৮৮৮)

১৯৩৬ টেডি উইনিয়ার্ড, ইংরেজ ক্রিকেটার ও ব্রিটিশ সেনা কর্মকর্তা। (জ. ১৮৬১)

১৯৬১ লুইজি ইনাউডি, ইতালিয় অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ইতালীয় প্রজাতন্ত্রের ২য় প্রেসিডেন্ট।

১৯৬৮ কনরাড রিক্টার, মার্কিন ঔপন্যাসিক। (জ. ১৮৯০)

১৯৬৯ ভিক রিচার্ডসন, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৮৯৪)

১৯৭৫ গুস্টাফ লুটভিগ হের্ৎস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।

১৯৮৫ ফজলে লোহানী, বাংলাদেশী সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব। (জ. ১৯২৮)

১৯৮৮ প্রখ্যাত বাঙালি নাট্য ব্যক্তিত্ব তরুণ রায় (ধনঞ্জয় বৈরাগী)।(জ.১৯২৭)

২০০৬ ক্লিফোর্ড গার্টস, মার্কিন নৃবিজ্ঞানী। (জ. ১৯২৬)

২০১০ হ্যারি মুলিসচ, ডাচ লেখক, কবি ও নাট্যকার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা