ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের জন্মদিন

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : ইরানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৫

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ১১ কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ। ৩০ রবিউল আউয়াল, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

১২৭৫ - আমস্টারডাম নগরীর প্রতিষ্ঠা হয়।

১৪৯২ - ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন।

১৫২৬ - মোগল সম্রাট বাবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন।

১৯১০ - জাপান রাশিয়া ও চীনের বিরুদ্ধে দীর্ঘ কয়েক বছর যুদ্ধ পরিচালনার পর বিজয় লাভ করে এবং কোরিয় ভূখণ্ডকে নিজ দেশের সাথে সংযুক্ত করে।

১৯১৪ - ব্রিটিশ যুদ্ধ জাহাজ অডাসিয়াস ডুবে যায়।

১৯৪৭ - কাশ্মীরের সার্বভৌমত্ব অধিকার করার জন্যে ভারত আর পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ঘটে।

১৯৫৪ - ওয়াল্ট ডিজনির প্রথম টিভি শো ডিজনিল্যান্ডের প্রিমিয়ার হয়।

আরও পড়ুন : জায়গা পেলেন মেহেদি মিরাজ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১৯৬২ - যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা চালায়।

জন্মদিন :

১৭৪৪ - ইংরেজ চিত্রকর মেরি মোজা।

১৮৪৯ - চন্দ্রশেখর মুখোপাধ্যায়,যশস্বী বাঙালি লেখক।(মৃ.১৯/১০/১৯২২)

১৯৪৭ - বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম (জন্ম: ১৪ জুন ১৯৪৭) একজন বাংলাদেশী মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় তিনি বাঘা সিদ্দিকী নামে পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক, যিনি ভারতীয় বাহিনীর সাহায্য ব্যতিরেকেই ১৯৭১ সালের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঢাকা আক্রমণের প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। তার পূর্ণ নাম আব্দুল কাদের সিদ্দিকী। তাকে বঙ্গবীর নামেও ডাকা হয়। মুক্তিযুদ্ধের অন্যতম বাহিনী কাদেরিয়া বাহিনী তার নেতৃত্বে গঠিত ও পরিচালিত হয়েছিল। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। তার নামে সখিপুরে "কাদেরনগর" গ্রামের নামকরণ করা হয়েছে। মুক্তিযুদ্ধ-পূর্ব ও পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও ১৯৯৯ সালে তিনি আওয়ামী লীগ ত্যাগ করেন এবং কৃষক শ্রমিক জনতা লীগ নামক রাজনৈতিক দল গঠন করেন। তিনি এই দলের প্রতিষ্ঠাতা সভাপতি। আবদুল কাদের সিদ্দিকীর পৈতৃক বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার ছাতিহাটি গ্রামে। তার বাবার নাম আবদুল আলী সিদ্দিকী, মায়ের নাম লতিফা সিদ্দিকী এবং স্ত্রীর নাম নাসরীন সিদ্দিকী। তাদের এক ছেলে, এক মেয়ে। আবদুল কাদের সিদ্দিকীর প্রাথমিক শিক্ষা গ্রামের স্কুলে এবং টাঙ্গাইল পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে। মাধ্যমিক শিক্ষা শিবনাথ উচ্চ বিদ্যালয় ও বিবেকানন্দ হাইস্কুলে হয়। উচ্চ মাধ্যমিক সরকারি এম এম আলী কলেজ কাগমারী এবং স্নাতক পাস করেন একই কলেজ হতে। তবে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনায় তাঁর ছাত্ররাজনীতি আবর্তিত ছিল সা'দত কলেজ করটিয়া কেন্দ্রিক।

১৯৭৭ - কুমার সাঙ্গাকারা, শ্রীলঙ্কার ক্রিকেটার।

১৯৮৪ - ইরফান পাঠান, ভারতীয় ক্রিকেটার।

১৯৮৬ -ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৮৭ -সেবাস্টিয়ান গাক্কি, কানাডিয়ান অভিনেতা।

আরও পড়ুন : বাংলাদেশে জরুরি সহায়তা দিতে প্রস্তুত চীন

১৯৯৩ - শারমিন আকতার নিপা (মাহিয়া মাহী) বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।

মৃত্যুবার্ষিকী :

১৬০৫ - মোগল সম্রাট আকবর।

১৯৮০ -জন হ্যাসব্রাউক ভ্যান ভ্লেক, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও গণিতবিদ।

১৯৯১ -জর্জ বার্কার, ইংরেজ লেখক ও কবি।

২০০১ - ভারতীয় বাংলা ও হিন্দী অভিনেতা প্রদীপ কুমার ।

২০০৮ -ফ্রাঙ্ক নাগাই, জাপানি গায়ক।

আরও পড়ুন : বৃহস্পতিবার কখন কোথায় লোডশেডিং

২০১৩ -ডারর্যকন রান্ডাল, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা