ইতিহাসের এই দিনে
ঐতিহ্য ও কৃষ্টি

জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আরও পড়ুন: দেশ ছেড়ে মালদ্বীপে পালালেন গোতাবায়া

আজ বুধবার (১৩ জুলাই) ২৯ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ। ১৩ জিলহজ, ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নিন এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী

১৭১৩ - গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও নেদারল্যান্ডের মধ্যে শান্তি ও সৌভ্রাতৃত্ব চুক্তি স্বাক্ষর।

১৭৭১ - বিখ্যাত বৃটিশ সমুদ্র ভ্রমণকারী জেমস কুক তিন বছর ধরে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ভ্রমণ শেষ করেন।

১৭৭২ - ক্যাপ্টেন জেমস কুক তার দ্বিতীয় অভিযান শুরু করেন।

১৮৩০ - কলকাতায় আলেকজান্ডার ডাফ ও রাজা রামমোহন রায়ের যৌথ উদ্যোগে জেনারেল এসেমব্লিজ ইনস্টিটিউশন (স্কটিশ চার্চ কলেজ) চালু হয়।

১৮৩২ - হেনরি স্কুলক্র্যাফট মিনেসোটায় মিসিসিপ নদীর উৎস আবিষ্কার করেন।

১৮৫৮ - স্কটিশ সংস্কার আইন পাস হয়।

১৮৭১ - পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো লন্ডনে বিড়াল প্রদর্শনী।

আরও পড়ুন: সেলফি কেড়ে নিল দুই প্রাণ

১৮৭৮ - তুরস্ক থেকে বিচ্ছিন্ন হয়ে রোমানিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৮৮২ - রাশিয়ায় এক রেল দুর্ঘটনায় ২০০ জনের মৃত্যু হয়।

১৯৩০ - উরুগুয়েতে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচে ফ্রান্স মেক্সিকোকে ৪-১ গোলে হারায়।

১৯৩৩ - নাৎসি পার্টি ছাড়া অন্যসব রাজনৈতিক দলকে জার্মানিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

১৯৩৯ - ফ্রাঙ্ক সিনাত্রা চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন।

১৯৭৩ - আফগানিস্তানকে প্রজাতন্ত্র ঘোষণা।

১৯৭৭ - নিউইয়র্ক সিটি একটানা ১৪ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার নজিরবিহীন ঘটনা। এ সময় ভয়াবহ লুটপাট, খুন, ধর্ষণ সংঘটিত হয়।

২০০৭ - নেপালের পশ্চিমাঞ্চলে দু’টি আলাদা ভূমিকম্পে অন্তত ২৬ জন নিহত।

২০১১ - শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।

জন্ম

১৬০৮ - হাঙ্গেরির রাজা তৃতীয় ফার্দিনান্দ।

১৭৪৮ - লরেন জোসো নামের বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী ফ্রান্সের লিওন শহরে জন্মগ্রহণ করেন।

১৮২২ - অযোধ্যার শেষ নবাব সংগীতামোদী ওয়াজিদ আলী শাহ।

১৮৮০ - কথাসাহিত্যিক ও মুসলিম জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।

১৮৯৪ - রুশ সাহিত্যিক আইজাক বাবেল।

১৯০০ - বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ছবি বিশ্বাস।

আরও পড়ুন: কাফনের কাপড়ের সাথে কীটনাশক কিনে বৃদ্ধের আত্মহত্যা

১৯৩৪ - নোবেল বিজয়ী নাইজেরীয়ান লেখক ওল সোয়েন্কা।

১৯৪০ - প্যাট্রিক স্টুয়ার্ট, ইংরেজ চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা, এবং হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর।

১৯৪১ - মার্কিন অভিনেতা রবার্ট ফ্রস্টার।

১৯৪২ - অভিনেতা হ্যারিসন ফোর্ড।

১৯৮২ - ইংরেজ অভিনেত্রী সামিয়া স্মিথ।

মৃত্যু

৬৭৮ - হযরত আয়েশা সিদ্দিকা (রা.)।

১৭৯৩ - ফরাশি সাংবাদিক ও বিপ্লবী জ্যা পল মারাত তার বাথটাবে রাজনৈতিক প্রতিপক্ষ চার্লট কর্ডের হাতে নিহত হন।

১৮৫১ - অস্ট্রীয় সঙ্গীত স্রষ্টা আর্নল্ড শোয়েম বার্গ।

১৮৮৯ - অস্ট্রিয়ান কবি রবার্ট হ্যামালিঙ।

১৯২১ - নোবেলজয়ী (১৯০৮) পদার্থ বিজ্ঞানী গ্যাব্রিয়েল লিপমান সমুদ্রে ডুবে মৃত্যু।

আরও পড়ুন: বন্যায় মৃত্যু বেড়ে ১১৬

১৯৬৯ - ভাষাবিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ।

১৯৮০ - বতসোয়ানার প্রথম প্রেসিডেন্ট সেরেতসি খামার।

১৯৯৫ - ঔপন্যাসিক আশাপূর্ণা দেবী।

২০০২ - তুর্কি বংশোদ্ভুত কানাডিয়ান ফটোগ্রাফার ইউসুফ কার্শ।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা