ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি, ২০২২) ১৩ ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ। ২৫ রজব ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী:
৩১৯- চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রের (পাটনা) সম্রাট হিসেবে কার্যভার গ্রহণ করেন।

১৫৩১- লিসবনে ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত।

১৭৯৭- ব্যাংক অব ইংল্যান্ড প্রথম এক পাউন্ডের নোট প্রচলন করে।

১৮৪৮- দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র স্থাপিত।

১৮৬৩- লিংকন জাতীয় মুদ্রানীতি স্বাক্ষর করেন।

১৮৭০- নিউ ইয়র্কে প্রথম সাবওয়ে লাইন খুলে দেওয়া হয়।

১৮৭১- ফ্রান্স-জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষর।

১৮৮৪- ব্রিটেন ও পর্তুগালের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯০৭- রয়েল অয়েল ও শেল একত্র হয়ে ব্রিটিশ পেট্রোলিয়ামের যাত্রা শুরু।

১৯৩১- কলকাতায় মুসলিম ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৯২১- ইরান ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৩৭- ব্রিটিশ বাংলার প্রায় ২ লাখ চটকল শ্রমিকের ৭৪ দিনের সাধারণ ধর্মঘট শুরু।

১৯৫২- ব্রিটেন পারমাণবিক বোমা তৈরির কথা ঘোষণা করে।

১৯৬৯- রাওয়ালপিন্ডিতে সরকার ও বিরোধী দলের মধ্যে গোল টেবিল বেঠক।

১৯৮০- ইসরাইল ও মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন।

১৯৮৭- জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাস।

১৯৯১- উপসাগরীয় যুদ্ধের অবসান।

আরও পড়ুন: টাইগারদের সিরিজ জয়

জন্মদিন:
১৮০২- প্রখ্যাত ফরাসী লেখক ভিক্টর মারি হুগো জন্মগ্রহণ করেন।

১৮৬১- বুলগেরিয়ার জার প্রথম ফার্দিনান্দের জন্মগ্রহণ করে।

১৮৬৯- রুশ বিপ্লবী ও লেনিনের জীবনসঙ্গিনী নাদেজদা ক্রুপস্কায়া জন্মগ্রহণ করেন।

১৯০৮- শিশু সাহিত্যিক লীলা মজুমদারের জন্মগ্রহণ করে।

১৯৩৬- নূর মোহাম্মদ শেখ (ফেব্রুয়ারি ২৬, ১৯৩৬-সেপ্টেম্বর ৫, ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহিদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘বীর শ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম।

১৯৩৭- মনমোহন দেশাই প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ।

১৯৭৩- নরওয়েজীয় ফুটবলার ওলে গানার সলশেয়ার জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন: পুলিশের সদস্যরা সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের সূচনা করেন

মৃত্যুবার্ষিকী:
১৫৭৭- সুইডেনের রাজা ষোড়শ এরিক মৃত্যুবরণ করেন।

১৯৮৬- ইরানের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও সঙ্গীত শিল্পী গোলাম মোহসিন বানান মৃত্যুবরণ করেন।

২০০৮- স্বনামধন্য বাঙালি চিন্তাবিদ, শিক্ষাবিদ, দার্শনিক, এবং সাহিত্য সমালোচক শিবনারায়ণ রায়।

২০১৫- অভিজিৎ রায়, বাংলাদেশি নাস্তিক লেখক ও ব্লগার।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধে ১২৬২ পুলিশ সদস্য শহিদ হন

দিবস:
ডিএমপি দিবস ও
স্বাধীনতা দিবস (কুয়েত)

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা