ঐতিহ্য ও কৃষ্টি

 লোকনাথের ১৩০তম তিরোধান উৎসব স্থগিত

নিউজ ডেস্কঃ

প্রতি বছরই উৎসবমূখর পরিবেশে পালিত হয় হিন্দু ধর্মের অন্যতম মহা পুরুষ ব্রহ্মচারী লোকনাথের তিরোধান দিবস। দেশের প্রতিটি প্রান্ত থেকে হিন্দু ধর্মালম্বীরা যোগ দেন এ উৎসবে। শুধু তাই নয়, পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও আসে অনেক ভক্ত ও অনুসারী। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে নারায়ণগঞ্জের বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর ১৩০তম তিরোধান উৎসব স্থগিত করেছে জেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি জানান, বুধবার (৩ জুন) বারদীতে আধ্যাত্মিক সাধক লোকনাথ ব্রহ্মচারীর ১৩০তম তিরোধান উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে হাজার হাজার লোক সমাগম ঠেকাতে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটির সঙ্গে আলোচনা করে এবারের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম তিরোধান উৎসব স্থগিত করে সোনারগাঁয়ে মাইকিং করা হচ্ছে। যাতে বুধবার উৎসবে যোগ দিতে হিন্দু সম্প্রদায়ের লোকজন না আসে। একইসঙ্গে বিভিন্ন গণমাধ্যমেও উৎসব স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণেই আশ্রমের লোকজনের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে জেলা ও পুলিশ প্রশাসন যৌথভাবে উৎসব স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। উৎসবে যোগ না দেওয়ার জন্য হিন্দু সম্প্রদায়ের লোকজনের প্রতি তিনি আহ্বান জানান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা