ঐতিহ্য ও কৃষ্টি

ঠাকুরগাঁওয়ে ৭৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলায় পুকুর খননের সময় একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) ৭টার দিকে রুহিয়া থানা পুলিশ আখানগর ইউনিয়নের ভেলারহাট আশ্রায়ন প্রকল্পের পাশে লেউটিহাড়ি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করে।

পুলিশ জানায়, সরকারিভাবে লেউটিহারি পুকুর খননের কাজ চলছে ।স্কেবেটর দিয়ে পুকুরের মাটি খনন করার সময় পাথরটি মেশিনে লাগলে শ্রমিকরা তা উত্তোলনের চেষ্টা চালায়।

স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে জানালে রুহিয়া থানার ওসি চিত্তরন্জন রায়ের নেতৃত্বে পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।মূর্তিটির ওজন প্রায় ৭৫ কেজি। দৈর্ঘ্য আড়াই ফুট এবং ব্যাস দেড় ফুট।মূর্তিটির গায়ে আরও কয়েকটি মূর্তি অংকিত রয়েছে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি পাথরের মূর্তি উদ্ধার করে।এটি কষ্টি পাথরের মূর্তি কিনা তা পরীক্ষা না করে বলা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য,৩ বছর পূর্বেও পুকুর হতে আরও একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছিল।

সান নিউজ/বিপ্লব/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা