ঐতিহ্য ও কৃষ্টি

বাহাদুরশাহ পার্কে পালাগান

সাংস্কৃতিক প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে উদীচী শিল্পীগোষ্ঠীর মাসব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে এবার ঢাকার ঐতিহ্যবাহী বাহাদুর শাহ্ পার্কে অনুষ্ঠিত হলো পালাগানের আসর।

আসরে পালাগান পরিবেশন করেন প্রখ্যাত বাউল শিল্পী জালাল সরকার ও সোনিয়া সরকার এবং তাদের দল। যে গানের মধ্য দিয়ে শিল্পীরা তুলে ধরেন এই সময়ের সমাজে বিদ্যমান বৈষম্য এবং ধর্মীয় ভেদাভেদের বিষয়টি। পালাগানের পাশাপাশি এ অনুষ্ঠানে বাউলগান পরিবেশন করেন শিল্পী অবিনাশ বাউল।

রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় দ্বিতীয় দিনের মতো শুরু হয় দেশের ঐতিহ্যবাহী লোকজধারার বিভিন্ন পরিবেশনার মাধ্যমে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও অর্জনসমূহ বাস্তবায়নে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির লক্ষ্যের এ আয়োজন। উদীচীর কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমামের পরিচালনায় অনুষ্ঠিত আয়োজনের শুরুতেই ছিল সংক্ষিপ্ত আলোচনা ও শিল্পীদের বরণ করে নেওয়ার অনুষ্ঠান। শুরুতেই শিল্পীদের উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান ও কোষাধ্যক্ষ পারভেজ মাহমুদ।

পরে অনুষ্ঠান প্রসঙ্গে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। তিনি বলেন, স্বাধীনতার মূলমন্ত্র ছিল একটি অসাম্প্রদায়িক বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা। কিন্তু শাসকগোষ্ঠীর হীনস্বার্থে স্বাধীনতার ফল দেশবাসী ভোগ করতে পারছে না। ক্ষমতার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

গণতন্ত্রের বদলে স্বৈরতন্ত্র, সমাজতন্ত্রের বদলে বাজার অর্থনীতি এবং ধর্মনিরপেক্ষ চেতনার বদলে সাম্প্রদায়িকতা আজ সমাজ এবং রাষ্ট্রের নীতি হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থার বদল করতে হলে একটি গণ-জাগরণ প্রয়োজন। এই বোধ থেকেই উদীচী জাগরণের মাস ঘোষণা করে সারাদেশে লোকজ সংস্কৃতির মাধ্যমে গণজাগরণ গড়ে তুলতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

প্রসঙ্গত, ১৩ মার্চ রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সংগঠনটির আয়োজনে শুরু হয় এই উৎসব। নাচ, গান,আবৃত্তিসহ বর্ণাঢ্য আয়োজনের অনুষ্ঠানের প্রথম দিনে মুক্তির চেতনাকে মূর্ত করে তোলে শিল্পীরা। পালাগান, বাউল গান, গম্ভীরা, যাত্রা, নাটক, চলচ্চিত্র প্রদর্শন ইত্যাদি দিয়ে সাজানো এই অনুষ্ঠানমালা। যা পর্যায়ক্রমে ঢাকাসহ দেশে বিদেশে উদীচীর প্রায় সাড়ে তিন শতাধিক শাখার আয়োজনে এই অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এইচএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা