ঐতিহ্য ও কৃষ্টি

জাতীয় পিঠা উৎসবে নারীদের মিলনমেলা

সাংস্কৃতিক প্রতিবেদক: বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির অন্যতম উপাদান-পিঠা। আবহমান গ্রাম-বাংলার অঞ্চলভেদে পিঠার বৈচিত্রময়তায় ভিন্নতা থাকলেও পিঠার কথা এলেই ভেসে ওঠে মা-বোন, পিসি-মাসির মুখচ্ছবি।

তাদের হাতের নিপুণ শৈল্পিক ছোঁয়ায় তৈরি হয় হরেক রকম নকশী পিঠা। ঐতিহ্যের এই শিল্পকর্ম নিয়েই এখন মুখরিত রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের জাতীয় পিঠা উৎসব।

শিল্পকলা একাডেমি ও জাতীয় পিঠা উৎসব পরিষদের আয়োজনে বিগত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ১০দিনব্যাপী এই পিঠা উৎসব মঙ্গলবার (২ মার্চ) অতিবাহিত করলো তার সপ্তম দিন। আগামী ৪ মার্চ শেষ হতে যাওয়া এই পিঠা উৎসবের এ ৭ম দিনে অনুষ্ঠিত হলো- নারী মিলনমেলা।

মঙ্গলবার বিকেলে শিল্পকলা একাডেমির পিঠা উৎসব প্রাঙ্গণে শুরু হয় এই নারী মিলনমেলার আয়োজন। আলোচনা ও আড্ডায় সাজানো এই মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সভাপতি ফাল্গুনী হামিদ, বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর সহধর্মিনী ড. সোহেলা আক্তার। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম এবং নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক আফসানা করিম।

আয়োজনে বক্তারা বলেন, পিঠা উৎসবের মতো ঐতিহ্যবাহী এরকম একটা আয়োজনে নারীদের মিলনমেলা-নতুন একটি বিষয়। এরকম আয়োজন নারীদের প্রাণীত করবে। এমন আয়োজনের জন্য আয়োজকদের সাধুবাদ।

নারী মিলনমেলায় উপস্থিত সকল নারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক লিয়াকত আলী লাকী এবং একাডেমির সচিব ও পিঠা উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব মো. নওসাদ হোসেন।

মিলনমেলায় নারীদের অনুভুতি প্রকাশ শেষে ‘জাতীয় পিঠা উৎসব ২০২১’র প্রতিদিনের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সান নিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা