ঐতিহ্য ও কৃষ্টি

হাকালুকিতে ৪৬ প্রজাতির পাখি

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : এশিয়ার বৃহত্তর হাওর হাকালুকিতে এবার দেখা মিলেছে ৪৬ প্রজাতির পাখি। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দু’দিন ব্যাপী জলচর পাখি শুমারি শেষে এ তথ্য জানান দেশের খ্যাতিমান পাখি বিশেষজ্ঞ ও বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক।

দেশের সর্ববৃহৎ পাখির সমাগমস্থ হিসেবে পরিচিত হাকালুকি হাওরে অন্যান্য বছরের তুলনায় কম বলে জানিয়েছেন।

তিনি জানান, দু’দিন ব্যাপী অনুষ্ঠিত জলচর পাখি শুমারিতে ৪৬ প্রজাতির পাখি গনণা করা হয় ২৪ হাজার ৫৫১ । সবচেয়ে বেশি ৮ হাজার ৩৮৯টি পাখি দেখা গেছে হাওরখাল বিলে। ১৪ প্রজাতির ৬ হাজার ৪৭২ টি হাঁস দেখা গেছে। সবচেয়ে বেশি ছিলো পিয়ং হাঁস ২০১২টি। শামুকখোল ৭ হাজার ৯১৬টি।

আইইউসিএন, পিও জেএফ ও বিবিসি’র যৌথ উদ্যোগে হাকালুকি হাওরের ছোটবড় ২৩৯টি বিলের মধ্যে ৪৩টি বিলে পাখি শুমারি পরিচালিত হয়।

ইনাম আল হক জানান, হাকালুকি হাওরে এবার অন্যান্য বছরের তুলনায় অতিথি পাখির সংখ্যা কম। বিপন্ন প্রজাতির কোনও পাখি এবার পাওয়া যায়নি। তাছাড়া বিষটোপে পাখি নিধনের লক্ষণ চোখে পড়েনি।

সান নিউজ/স্বপন দেব/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা