সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

উইলিয়াম শেকসপিয়র ’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: বিশ্ব কণ্ঠ দিবস

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

১৬৩৫ - যুক্তরাষ্ট্রে বোস্টন ল্যাটিন স্কুল নামে প্রথম পাবলিক স্কুল প্রতিষ্ঠিত হয়।

১৬৬১ - ওয়েস্টমিনস্টার অ্যাবেতে দ্বিতীয় চার্লস ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের রাজা হিসাবে অভিষিক্ত হন।

১৭৯৫ - ভারতের ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থেকে বেকসুর খালাস পান।

১৮২৭ - আইরিশ গণিতজ্ঞ ও পদার্থবিদ উইলিয়াম রোয়ান হ্যামিল্টন আলোকরশ্মির তত্ত্ব প্রদান করেন।

১৮৯৬ - নিউইয়র্ক শহরে জনসমক্ষে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়।

১৯২০ - তুরস্কের স্বাধীনতা যুদ্ধ চলাকালে ঐদেশের এক কক্ষবিশিষ্ট জাতীয় সংসদ আংকারা শহরে প্রতিষ্ঠিত হয়।

১৯২০ - মোস্তফা কামাল আতাতুর্ক তুরস্কের নেতা নির্বাচিত।

১৯২৩ - গদানস্ক উপসাগরের তীরে পোলীয় বন্দর গদানিয়া প্রতিষ্ঠিত হয়।

১৯২৭ - তুরস্ক একমাত্র দেশ, যেখানে শিশু দিবসকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়।

১৯৩২ - লন্ডনে শেক্সপিয়র মেমোরিয়াল থিয়েটার উদ্বোধন করা হয়।

১৯৬১ - ১৯৪০ এর দশকের সেনাপতির পোশাক পরে ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস দ্য গল ফ্রান্সের সামরিক বাহিনী ও সাধারণ মানুষের কাছে আবেদন জানান, তারা যেন আলজিয়ার্সে উদ্ভূত অভ্যুত্থান প্রচেষ্টার বিরোধিতা করেন।

১৯৬৮ - নিউ ইয়র্ক শহরের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভিয়েতনাম যুদ্ধ বিরোধী ছাত্র-আন্দোলনের এক পর্যায়ে ছাত্ররা প্রশাসনিক ভবনগুলো দখল করে নেয় এবং বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেয়।

১৯৬৮ - ব্রিটেনে প্রথম দশমিক মুদ্রা চালু হয়।

১৯৭১ - ভারতে প্রথম সুপার এক্সপ্রেস টেলিগ্রাফ সার্ভিসের উদ্বোধন করা হয়।

১৯৭১ - বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার ও রাজাকাররা প্রায় তিন হাজার হিন্দু হত্যা করেছিল জোতিভাঙ্গা নামক এলাকায়।

১৯৭৭ - বাংলাদেশ সংবিধানের ৫ম সংশোধনী গৃহীত হয়।

১৯৮৮ - লিবিয়ায় বিস্ফোরক ভর্তি ট্রাক বিস্ফোরণে ৫৪ জন নিহত হন।

১৯৯০ - ২৬ বছরের মধ্যে প্রথম চীনের সরকার প্রধান, প্রধানমন্ত্রী লি পেং সোভিয়েত ইউনিয়ন সফরে যান।

আরও পড়ুন: চার্লস ডারউইন’র প্রয়াণ

জন্ম

১৫৬৪ - উইলিয়াম শেকসপিয়র , ইংরেজি সাহিত্য তথা বিশ্বসাহিত্যের প্রথম সারির নাট্যকার ও সাহিত্যিক।

উইলিয়াম শেকসপিয়র ইংরেজি: William Shakespeare ৱিলীঅ্যম্‌ শেইক্‌স্পীঅ্যর্‌; ব্যাপ্টিজম: ২৩ এপ্রিল, ১৫৬৪; মৃত্যু: ২৩ এপ্রিল, ১৬১৬) ছিলেন একজন ইংরেজ কবি ও নাট্যকার। তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয়। তাকে ইংল্যান্ডের "জাতীয় কবি" এবং "বার্ড অব অ্যাভন" (অ্যাভনের চারণকবি) নামেও অভিহিত করা হয়ে থাকে। তার যে রচনাগুলি পাওয়া গিয়েছে তার মধ্যে রয়েছে ৩৯টি নাটক, ১৫৪টি সনেট, তিনটি দীর্ঘ আখ্যানকবিতা এবং আরও কয়েকটি কবিতা। কয়েকটি লেখা শেকসপিয়র অন্যান্য লেখকদের সঙ্গে যৌথভাবেও লিখেছিলেন। তার নাটক প্রতিটি প্রধান জীবিত ভাষায় অনূদিত হয়েছে এবং অপর যে কোনো নাট্যকারের রচনার তুলনায় অধিকবার মঞ্চস্থ হয়েছে।

১৭৭৫ - উইলিয়াম টার্নার, প্রখ্যাত ইংরেজ আর্টিস্ট।

১৭৯১ - জেমস বিউকানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রপতি।

১৮৫৮ - ম্যাক্স প্লাঙ্ক, নোবেলজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী।

১৮৬৭ - জোহানেস ফিবিগের, নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ পদার্থবিজ্ঞানী।

১৮৯১ - সের্গেই প্রোকোফিভ, রাশিয়ার প্রখ্যাত সংগীত রচয়িতা, সুরকার এবং পিয়ানোবাদক।

১৮৯৩ - জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, মৃত্তিকাবিজ্ঞানী।

১৮৯৭ - লাস্টের বি. পিয়ারসন, নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান রাজনীতিবিদ ও ১৪ তম প্রধানমন্ত্রী।

১৮৯৯ - বারটিল অহলীন, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।

১৯০২ - হাল্ডর লাক্সনেস্‌, নোবেল পুরস্কার বিজয়ী আইসল্যান্ডিক লেখক ও কবি।

১৯১৮ - মরিস দরুন, ফরাসি লেখক।

১৯২৭ - অন্নপূর্ণা দেবী,ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দিকপাল ওস্তাদ আলাউদ্দীন খানের কন্যা এবং পণ্ডিত রবি শঙ্করের প্রথমা স্ত্রী।

১৯২৮ - শার্লি টেম্পল, আমেরিকান অভিনেত্রী, গায়িকা, ড্যান্সার ও কূটনীতিক।

১৯৪১ - রে টমলিনসন, মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী।

১৯৪১ - পাভো লিপোনেন, ফিনিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও ৩৮ তম প্রধানমন্ত্রী।

১৯৫৪ - মাইকেল মুরে, আমেরিকান পরিচালক, প্রযোজক ও সমাজ সেবী।

১৯৫৫ - জুডি ডেভিস, অস্ট্রেলিয়ান অভিনেত্রী।

১৯৬২ - জন হান্নাহ, স্কটিশ অভিনেতা ও প্রযোজক।

১৯৬৮ - টিমোথি ম্যাকভেই, আমেরিকান সন্ত্রাসবাদী, ওকলাহোমা শহরে বোমা হামলার ঘটনার অপরাধী।

১৯৬৯ - মনোজ বাজপেয়ী, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

১৯৭৭ - জন সিনা, মার্কিন রেসলার।

১৯৮৯ - নিকলে ভাইডিসোভা, চেক টেনিস খেলোয়াড়।

আরও পড়ুন: শওকত আলী’র জন্ম

মৃত্যু

৭১১ - তৃতীয় চিল্ডেবেরট, ফ্রাঙ্কিশ রাজা।

১৬১৬ - উইলিয়াম শেকসপিয়র , ইংরেজি সাহিত্য তথা বিশ্বসাহিত্যের প্রথম সারির নাট্যকার ও সাহিত্যিক।

১৬১৬ - মিগেল দে থের্ভান্তেস, স্পেনীয় ঔপন্যাসিক, কবি ও নাট্যকার।

১৮৫০ - উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অন্যতম ইংরেজ রোমান্টিক কবি।

১৮৬৮ - নেপালি ভাষার আদি কবি ভানুভক্ত আচার্য।

১৯১৫ - রুপার্ট ব্রুক, ইংরেজ কবি।

১৯৪০ - বাঙালি বহুভাষাবিদ পণ্ডিত ও প্রাবন্ধিক অমূল্যচরণ বিদ্যাভূষণ।

১৯৫১ - চার্লস জি. ডাওস, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ব্যাংকার, রাজনীতিবিদ ও ৩০ তম ভাইস প্রেসিডেন্ট।

১৯৬৮ - বড়ে গুলাম আলী খান বিখ্যাত হিন্দুস্থানী খেয়াল সঙ্গীতজ্ঞ ।

১৯৭৫ - উইলিয়াম হার্টনেল, ইংরেজ অভিনেতা।

১৯৮১ - জোসেপ প্লা ই কাসাডেভেল, কাতালান সাংবাদিক ও লেখক।

১৯৮৬ - অটো লুডভিগ প্রেমিঙার, ইউক্রেনীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৮৭ - কবি ও প্রাবন্ধিক সুফি জুলফিকার হায়দার।

১৯৯০ - পাউলেটে গডার্ড, আমেরিকান অভিনেত্রী ও সমাজসেবী।

১৯৯২ - ভারত-রত্ন সত্যজিৎ রায়, বাংলা চলচ্চিত্র পরিচালক, সাহিত্যিক, চিত্রকর।

১৯৯৩ - শ্রীলংকার শীর্ষ বিরোধীদলীয় নেতা ললিত আথুলাথ মুদালি আততায়ীর গুলিতে নিহত হন।

১৯৯৭ - ডেনিস কম্পটন, ইংরেজ ক্রিকেটার।

২০০৭ - বরিস ইয়েল্টসিন, রাশিয়ান রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

২০১৪ - পাট্রিক স্টান্ডফরড, ইংরেজ সুরকার ও শিক্ষক।

২০২০ - ঊষা গাঙ্গুলি, প্রখ্যাত ভারতীয় নাট্য পরিচালক-অভিনেত্রী।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা