সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

শওকত আলী’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: বিশ্ব কণ্ঠ দিবস

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শনিবার (২০ এপ্রিল) ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শাওয়াল ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

১৫২৬ - পানিপথের যুদ্ধে মোগলরা আফগানদের পরাভূত করে।

১৭৭০ - ব্লাক নিউ সাউথ ওয়েলস আবিষ্কার করেন।

১৮৮৯ - ফরাসী বিপ্লবের শতবর্ষ পূর্তিতে স্মারকস্তম্ভ ৯৮৫ ফুট উঁচু আইফেল টাওয়ার নির্মাণের কাজ শেষ হয়।

১৯০২ - কিউবা থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়।

১৯১৯ - মন্টিনিগ্রোর রাজা নিকোলাস সিংহাসনচ্যুত।

১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ব্রিগেডের ফ্রান্সে পদার্পণ।

১৯৪৫ - ব্রিটিশ সেনাবাহিনীর বার্লিনে প্রবেশ।

১৯৪৬ - সম্মিলিত জাতিপুঞ্জের বিলুপ্তি ঘোষণা করা হয়।

১৯৫৯ - নদার্ন রোডেশিয়ায় নির্বাচনে ইউনাইটেড ফেডারেল পার্টির জয়।

১৯৬৪ - লাওসে সামরিক অভ্যুত্থান ব্যর্থ।

১৯৭২ - যুক্তরাষ্ট্রের এ্যাপোলো-১৬’র নভোচারীরা নিরাপদে চাঁদে অবতরণে সফল।

১৯৭৬ - জেরুজালেমে ইসরাইল বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে।

১৯৮৬ - শ্রীলংকায় একটি বিশাল সেচ মজুদাগারে ফাটল ধরে বিরাট এলাকা জুড়ে প্লাবন । দুশতাধিক প্রাণহানি। ২০ হাজার পরিবার গৃহহীন।

১৯৯৮ - ইকুয়েডরের যাত্রীবাহী বিমান কলম্বিয়ার পার্বত্যাঞ্চলে বিধ্বস্ত হয়ে ৫৩ আরোহীর সবাই নিহত।

২০১২ - পাকিস্তানের ইসলামাবাদের কাছে বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর-এর সন্নিকটে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে ১২৭ জন নিহত হয়।

২০১৩ - চীনের সিচুয়ান প্রদেশে ৬.৬ মাত্রার ভূমিকম্পে ১৫০ জনেরও বেশি নিহত হয়।

আরও পড়ুন : প্রভাস রায়’র জন্ম

জন্ম

১৪৯২ - পিয়েট্রো আরেটিনো, ইতালীয় লেখক, নাট্যকার ও কবি।

১৭৬৮ - জোশুয়া মার্শম্যান ব্রিটিশ ভারতের বঙ্গে খ্রিষ্টান ধর্মপ্রচারক।

১৮০৮ - তৃতীয় নেপোলিয়ন, ফরাসি রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট।

১৮৪৪ - বাংলার নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়।

১৮৮৯ - আডলফ হিটলার, সাবেক জার্মান চ্যান্সেলর।

১৮৯৩ - জোয়ান মিরো, কাতালান স্পেনীয় চিত্রশিল্পী, ভাস্কর্যশিল্পী এবং সিরামিকান।

১৮৯৩ - হ্যারল্ড লয়েড, মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা ও প্রযোজক।

১৯০৫ - অগ্নিযুগের বিপ্লবী,সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ অনুগামী জ্যোতিষচন্দ্র জোয়ারদার।

১৯০৭ - মিরন বক্স, পাকিস্তানি ক্রিকেটার।

১৯১৪ - সাধনা বসু, বাংলা মঞ্চের ও সবাক চলচ্চিত্রের প্রথম দিকের অভিনেত্রী ও নর্তকী।

১৯১৮ - শওকত আলী, বাংলাদেশী রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের অন্যতম নেতা।

শওকত আলী (১২ ফেব্রুয়ারি ১৯৩৬ – ২৫ জানুয়ারি ২০১৮। একজন বাঙালি কথাসাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষক। তিনি বিংশ শতাব্দীর শেষভাগে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে গল্প ও উপন্যাস লিখে খ্যাতি অর্জন করেন।ভিন্নধর্মী লেখার জন্য তাঁর পাঠক সমাজও ভিন্নরকম ছিল। ১৯৯০ সালে সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। ২০১৮ সালের ২৫ জানুয়ারি সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯১৮ - কাই মানে বোরিয়ে জিগবান, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯২০ - যূথিকা রায় ভারতের বাঙালি কিংবদন্তি সঙ্গীতশিল্পী।

১৯২৪ - নিনা ফাশ, ওলন্দাজ মার্কিন অভিনেত্রী।

১৯২৭ - কার্ল আলেকজান্ডার মুলার, নোবেল পুরস্কার বিজয়ী সুইস পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯৩৭ - জর্জ টাকেই, মার্কিন অভিনেতা।

১৯৩৯ - গ্রো হারলেম ব্রুন্ডটল্যান্ড, নরওয়েজিয়ান চিকিৎসক, রাজনীতিবিদ ও ২২ তম প্রধানমন্ত্রী।

১৯৪১ - রায়ান ওনিল, মার্কিন অভিনেতা ও সাবেক মুষ্টিযোদ্ধা।

১৯৪৫ - থিন সিন, মায়ানমার রাজনীতিবিদ ও সাবেক সামরিক কমান্ডার।

১৯৪৯ - জেসিকা ল্যাং, মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী।

১৯৪৯ - মাসিমো দালেমা, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৯৬৪ - অ্যান্ডি সার্কিস, ইংরেজ অভিনেতা এবং পরিচালক।

১৯৬৬ - ডেভিড ফিলো, মার্কিন ব্যবসায়ী এবং ইয়াহু! এর অন্যতম প্রতিষ্ঠাতা।

১৯৭২ - কারমেন ইলেকট্রা, মার্কিন মডেল ও অভিনেত্রী।

১৯৭২ - যেলজক জক্সিমভিক, সার্বীয় গায়ক, গীতিকার ও প্রযোজক।

আরও পড়ুন : আব্রাহাম লিংকন’র প্রয়াণ

মৃত্যু

১৮৭৯ - রাজা দিগম্বর মিত্র, ডিরোজিওর অন্যতম শিষ্য, কলকাতার প্রথম শেরিফ।

১৯১২ - আব্রাহাম ব্রাম স্টোকার, আইরিশ বংশোদ্ভূত ইংরেজ লেখক ও ড্রাকুলারে স্রষ্টা।

১৯১৮ - কার্ল ফার্দিনান্দ ব্রাউন, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯৩২ - গিউসেপে পেয়ানো, ইতালীয় গণিতবিদ ও দার্শনিক।

১৯৫২ - সুধীরলাল চক্রবর্তী, বাংলা ভাষার সুরকার ও সঙ্গীতজ্ঞ ও সুগায়ক।

১৯৬০ - পান্নালাল ঘোষ ভারতের বাঙালি বংশীবাদক ও সুরকার।

১৯৯০ - পারুল মুখোপাধ্যায়, অগ্নিযুগের নারী বিপ্লবী।

১৯৯১ - ডোনাল্ড সিজেল, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

১৯৯২ - বেনি হিল, ইংরেজ কৌতুকাভিনেতা, অভিনেতা ও চিত্রনাট্যকার।

১৯৯৩ - কান্টিনফ্লাস, মেক্সিক্যান অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার।

২০০৩ - বার্নার্ড কাট্‌স, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।

২০১১ - জেরার্ড স্মিথ, মার্কিন গিটারবাদক।

২০১৯ - অমর পাল,ভারতের বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লেখক।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা