সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

চার্লস ডারউইন’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: বিশ্ব কণ্ঠ দিবস

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: আব্রাহাম লিংকন’র প্রয়াণ

ঘটনাবলী

১৪৫১ - দিল্লির বাদশাহ আলম শাহ সিংহাসন ছাড়েন।

১৫৩৯ - জার্মান সম্রাট চার্লস ফ্রাঙ্কফুর্টের সঙ্গে শান্তিচুক্তি করেন।

১৭৭০ - ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন।

১৭৭৫ - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরু।

১৭৮২ - নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

১৮৩৯ - লন্ডন চুক্তির মাধ্যমে বেলজিয়ামের স্বাধীনতা লাভ।

১৯৪৮ - মায়ানমার, জাতিসংঘে যোগদান করে।

১৯৫৪ - পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত।

১৯৫৪ - পাকিস্তানের গণপরিষদ উর্দু এবং বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়।

১৯৭৫ - ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপন করে।

আরও পড়ুন: প্রভাস রায়’র জন্ম

জন্ম

১৩২০ - পর্তুগালের রাজা প্রথম পেদ্রো।

১৮৩২ – হোসে এচেগারাই, স্পেনীয় কবি ও নাট্যকার, নোবেল পুরস্কার বিজয়ী।

১৮৭৩ – সিডনি বার্নস, ইংরেজ ক্রিকেটার।

১৮৮২ – জেতুলিউ ভার্গাস, ব্রাজিলীয় উকিল এবং রাজনীতিবিদ, ব্রাজিলের ১৪তম প্রেসিডেন্ট।

১৯০৯ - শ্রীরামকৃষ্ণ অনুশাসনের স্বামী লোকেশ্বরানন্দ জন্ম গ্রহণ করেন।

১৯১২ – গ্লেন থিওডোর সিবোর্গ, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ।

১৯৩১ – ফ্রেড ব্রুক্‌স, মার্কিন সফটওয়্যার প্রকৌশলী এবং কম্পিউটার বিজ্ঞানী।

১৯৩৩ – ডিকি বার্ড, ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠ আম্পায়ার ছিলেন।

১৯৩৩ – জায়ন ম্যান্সফিল্ড, মার্কিন মডেল ও অভিনেত্রী।

১৯৩৫ – ডুডলি মুর, ইংরেজ অভিনেতা, কৌতুক অভিনেতা এবং পিয়ানোবাদক।

১৯৪৪ – জেমস হেক্‌ম্যান, মার্কিন অর্থনীতিবিদ এবং একাডেমিক, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৫৫ - পাকিস্তানের কমেডি রাজা হিসেবে পরিচিত উমর শরিফ।

১৯৫৭ – মুকেশ আম্বানি, ভারতীয় ব্যবসায়ী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং বর্তমানে এশিয়ার ধনী ব্যক্তি।

১৯৬৬ – পল রেইফেল, অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও আম্পায়ার।

১৯৬৮ – আরশাদ ওয়ার্সী, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

১৯৭২ – রিভালদো, ব্রাজিলিয়ান ফুটবলার।

১৯৭৫ – জেসন গিলেস্পি, অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও কোচ।

১৯৭৭ – অঞ্জু ববি জর্জ, ভারতীয় দীর্ঘ জাম্পার।

১৯৭৮ – জেমস ফ্র্যাঙ্কো, মার্কিন অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।

১৯৭৮ – গাব্রিয়েল হাইনৎসে, আর্জেন্টিনার ফুটবলার।

১৯৭৯ – কেট হাডসন, মার্কিন অভিনেত্রী।

১৯৮১ – হেইডেন ক্রিস্টেনসেন, আমেরিকান অভিনেতা।

১৯৮৭ – জো হার্ট, ইংরেজ ফুটবলার।

১৯৮৭ – মারিয়া শারাপোভা, রুশ টেনিস খেলোয়াড়।

আরও পড়ুন: তারাপদ চক্রবর্তী’র জন্ম

মৃত্যু

১৮২৪ - লর্ড বায়রন, এ্যাংলো-স্কটিশ কবি।

১৮৬৭ - ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেব বাহাদুর।

১৮৮১ - বেঞ্জামিন ডিসরেইলি, রিটিশ কনজারভেটিভ পার্টির একজন রাষ্ট্রনায়ক, যিনি দুইবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

১৮৮২ - চার্ল্‌স্‌ ডারউইন, ইংরেজ জীববিজ্ঞান। তিনিই প্রথম বিবর্তনবাদ এর ধারণা দেন।

চার্লস ডারউইন (১২ ফেব্রুয়ারি ১৮০৯ – ১৯ এপ্রিল ১৮৮২) ঊনিশ শতকের একজন ইংরেজ জীববিজ্ঞানী। তিনিই প্রথম প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে বিবর্তনবাদের ধারণা দেন। তিনিই সর্বপ্রথম অনুধাবন করেন যে সকল প্রকার প্রজাতিই কিছু সাধারণ পূর্বপুরুষ হতে উদ্ভূত হয়েছে এবং তার এ পর্যবেক্ষণটি সাক্ষ্য-প্রমাণ দিয়ে প্রতিষ্ঠা করেন।[১][২] বিবর্তনের এই নানান শাখা-প্রশাখায় ভাগ হবার বিন্যাসকে তিনি প্রাকৃতিক নির্বাচন হিসাবে অভিহিত করেন।

১৯০৬ - পিয়ের ক্যুরি, নোবেল পুরস্কার বিজয়ী একজন ফরাসি পদার্থবিজ্ঞানী।

১৯১৪ - চার্লস স্যান্ডার্স পেয়ার্স, মার্কিন পদার্থবিজ্ঞানী ও দার্শনিক।

১৯৪৮ - তারা সুন্দরী, বাংলা রঙ্গমঞ্চের অভিনেত্রী।

১৯৫৮ - অনুরূপা দেবী, বাঙালি ঔপন্যাসিক।

১৯৫৮ - বিলি মেরেডিথ, ব্রিটিশ ফুটবলার।

১৯৭১ - বাঙালি কবি ও সাহিত্যিক নরেন্দ্র দেব।

১৯৭৪ - আইয়ুব খান, পাকিস্তানি সেনাপতি ও রাষ্ট্রপতি।

১৯৮৯ - ড্যাফনি দ্যু মারিয়েই, একজন ইংরেজ লেখিকা এবং নাট্যকার।

১৯৯৮ - অক্তাবিও পাজ, একজন মেক্সিকান কবি, লেখক ও কূটনীতিবিদ।

২০০৯ - জে জি ব্যালার্ড, একজন ব্রিটিশ লেখক।

২০১৩ - মাইক ডেনিস, স্কটল্যান্ডের ল্যানার্কশায়্যার এলাকার বেলশিলে জন্মগ্রহণকারী বিশিষ্ট আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।

২০২১ – ওয়াল্টার মন্ডেল, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম ভাইস প্রেসিডেন্ট।

২০২২ - সামিউর রহমান, বাংলাদেশের প্রথম ওয়ানডের পেসার।

২০২২ - মোশাররফ হোসেন, বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা