ঘরে বানান নতুন এক হালুয়া
লাইফস্টাইল

ঘরে বানান নতুন এক হালুয়া

সান নিউজ ডেস্ক:

বাজারে এসেছে নতুন আপেল। আর এখন মৌসুম হওয়ায় দামও সস্তা যাচ্ছে এই ফলটির। শুধু আস্ত খাওয়াই নয়। দারুন সুস্বাদু রসালো ফলটি দিয়ে তৈরি হয় নানা রকম মজাদার খাবার। তাহলে আপনিই বা পিছিয়ে থাকবেন কেন! আজই ঘরে বানিয়ে ফেলুন আপেল দিয়ে মজার একটি খাবার।

আপনাদের জন্যই আজ থাকছে আপেল দিয়ে তৈরি মজার একটি হালুয়া রেসিপি। তাহলে চলুন জেনে নেই কি কি লাগছে মজার এই খাবারটি তৈরি করতে-

উপকরণঃ

আপেল- ৪টি
ঘি- ২ টেবিল চামচ
ক্যাশুনাট- ৮টি (অর্ধেক করা)
চিনি- স্বাদ মতো
জর্দা রঙ- ১/৪ চা চামচ
ভ্যানিলা এক্সট্রাক্ট- ১ চা চামচ
দারুচিনির গুঁড়া- ১/৪ চা চামচ


প্রস্তুত প্রণালিঃ

খোসাসহ আপেল মিহি করে কুচিয়ে নিন। চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। প্যানে ঘি গরম করে ক্যাশুনাট ভেজে উঠিয়ে রাখুন। একই প্যানে আপেল কুচি দিয়ে নাড়তে থাকুন। পানি শুকিয়ে গেলে চিনি ও জর্দার রঙ দিয়ে দিন। নাড়তে থাকুন। ঘি ছেড়ে দিলে ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে দিন। দারুচিনির গুঁড়া ও ভাজা ক্যাশুনাট দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। ব্যাস, হয়ে গেল মজাদার আপেলের হালুয়া। এবার চাইলে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে খেতে পারেন অথবা গরম অবস্থায় রুটি দিয়েও খেতে পারেন।

সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা