এই গরমে ঘরে বানান দুধের আইসক্রিম!
লাইফস্টাইল

এই গরমে ঘরে বানান দুধের আইসক্রিম!

সান নিউজ ডেস্ক:

অসহনীয় গরমে মেজাজ গরম হয়ে আছে? পরিবারের সকলে আইসক্রিম খাওয়ার বায়না ধরছে? কিন্তু গরমের কারণে বাইরে যেতে পারছেন না? কোনো সমস্যা নেই। ঘরেই বানিয়ে দিন মজাদার আইসক্রিম। আর নিজের ও প্রতিবারের সকলের মাথা রাখুন ঠাণ্ডা!

হ্যাঁ, আইসক্রিম হবে এবার ঘরেই! তাও আবার কোনো ধরনের আইসক্রিম পাউডার ছাড়াই। হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় এই আইসক্রিম। তাহলে চলুন দেখে নেই কি কি লাগছে আইসক্রিম তৈরিতে-

উপকরণ:

দুধ – দুই কাপ, কনর্ফ্লাওয়ার -১/২ কাপের একটু কম, গুড়া দুধ- এক কাপ, কনডেন্স মিল্ক -এক কাপ, ভেনিলা এসেন্স – ২-৩ ফোটা।

প্রস্তুত প্রণালি:

প্রথমে একটি বড় পাত্রে দুধ নিতে হবে। এখন এই দুধের থেকে একটু দুধ অন্য একটি বাটিতে নিয়ে কনর্ফ্লাওয়ার ভালভাবে গুলিয়ে নিতে হবে। গুলিয়ে রাখা কনর্ফ্লাওয়ারে মিশ্রন বড় দুধের পাত্রে ঢেলে দিতে হবে।

এরপর হালকা আঁচে দুধ জ্বাল দিতে হবে। দুধ যখন হালকা গরম হয়ে আসবে তখন গুড়া দুধ দিয়ে ধীরে ধীরে নাড়তে হবে। নাড়তে নাড়তে দুধের সাথে গুড়া দুধ মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে ভ্যানিলা এসেন্স ও কনডেন্স মিল্ক ঢেলে দিয়ে মিশিয়ে নিতে হবে। এক পর্যায় দেখা যাবে যে, দুধ ঘন হয়ে আসছে। যখন দুধের এই মিশ্রনটা কাঠি থেকে হালকা ভাবে নিচে পরে তখন এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।

ঠাণ্ডা হয়ে এলে এই মিশ্রণটাকে একটি বক্স করে চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। চার ঘন্টা পর নামিয়ে একটি বিটার মেশিনের সাহায্য ৮-১০ মিনিট বিট করে নিতে হবে। বিট করা শেষ হয়ে গেলে আবার বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ৭-৮ ঘন্টার জন্য। ৭-৮ ঘন্টা পরে এই আইসক্রিম খাওয়ার জন্য রেডি। একটি আইসক্রিম বাটিতে পরিবেশন করুন মজার এই দুধের আইসক্রিম।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা