লাইফস্টাইল

মলা মাছের ঝোল রেসিপি!

সান নিউজ ডেস্ক:

মাছের ঝোল বাঙালির আবেগের বিষয়। ঝোল করে মাছের তরকারি পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। সবাই আয়েস করে খেলেও অনেকেই জানেন না কি করে রাঁধতে হয় মাছের ঝোল। তাই আজকে আপনাদের জন্য থাকছে মলা মাছের ঝোলের সহজ রেসিপি।

পুষ্টিতে ভরপুর মলা মাছ, এদিকে রোগ প্রতিরোধশক্তি, অপরদিকে ক্যালসিয়াম যুক্ত খাবার। একই সঙ্গে রয়েছে হাড় মজবুত হওয়ার বিষয়টিও। করোনা আবহে এমনিতেই রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে বলা হচ্ছে। যদিও বাঙালির কাছে মাছই মূলমন্ত্র। মাছে ভাতে বাঙালি তো আর এমনি এমনিই বলা হয় না!

তাহলে চলুন দেখে নেই কি কি লাগছে মলা মাছের ঝোল রান্না করতে-

উপকরণ:

মলা মাছ ৪০০ গ্রাম, কাঁচা মরিচ ৮টি, সরিষার তেল ৮-৯ টেবিল চামচ, ঝিঙে টুকরো টুকরো করে কাটা (এক কাপ ভর্তি), বেগুন টুকরো টুকরো করে কাটা (এক কাপ ভর্তি), লবণ স্বাদমত, হলুদ গুঁড়ো ২ চা চামচ, রাঁধুনি হাফ চা চামচ, ধনে পাতা।

রন্ধন প্রণালী:

প্রথমে মলা মাছগুলিকে লবণ হলুদ মাখিয়ে অল্প তেলে হালকা ভেজে, তুলে রেখে দিতে হবে। এ দিকে অন্য পাত্রে ঝিঙে ও বেগুনের টুকরোগুলিকে অল্প হলুদ গুঁড়ো, লবণ মাখিয়ে রেখে দিতে হবে। এর পর কড়াইয়ে খানিকটা তেল দিয়ে হাফ চা চামচ রাঁধুনি ফোড়ন দিতে হবে। তার মধ্যে প্রথমে ঝিঙের টুকরো দিয়ে নেড়েচেড়ে কাঁচা মরিচগুলো চিরে দিতে হবে। খানিকটা পানি বেরিয়ে এলে, এ বার বেগুনের টুকরো গুলি দিতে হবে। নাড়াচাড়া করতে হবে ভাল ভাবে। ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ থেকে ছয় মিনিট। এর পর ভাজা ভাজা হয়ে পানি শুকিয়ে এলে মাছ দিয়ে আবারও ঢেকে রাখতে হবে তিন থেকে চার মিনিট। এর পর ঢাকা খুলে দু চামচ সর্ষের তেল দিয়ে আঁচ বন্ধ করে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে আবারও মিনিট খানেক ঢাকা দিয়ে রাখতে হবে।ব্যাস, সহজেই তৈরি হয়ে গেল মলা মাছের ঝাল ঝাল ঝোল।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা