সংগৃহীত ছবি
লাইফস্টাইল

নখের যত্নে করণীয়

লাইফস্টাইল ডেস্ক: প্রয়োজনীয় পুষ্টির অভাবে আপনার শখের নখ একটু বড় হলেই ভেঙে যেতে পারে। আপনার শরীরে পানির ঘাটতি হলেও নখ ভঙ্গুর হয়ে যেতে পারে। সুষম খাদ্য, পরিমাণ মতো পানি পান, সঠিক উপায়ে নখের যত্ন ও সুরক্ষা মেনে নখের স্বাস্থ্যবিধি মেনে চললেই আপনার নখ হবে আরো সুন্দর ও আকর্ষণীয়। নখ সুন্দর ও মজবুত রাখার কিছু টিপস জেনে নেই চলুন।

আরও পড়ুন: মটরশুঁটি পোলাওয়ের রেসিপি

১) সঠিক খাবার গ্রহণ: মজবুত, স্বাস্থ্যকর ও সুন্দর নখের জন্য ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড গ্রহণ করা জরুরি। এছাড়াও প্রতিদিনকার খাদ্য তালিকায় প্রোটিন, বায়োটিন, ভিটামিন এ, সি, এবং ই এবং ক্যালসিয়াম, জিঙ্ক এবং আয়রনের মতো খনিজগুলো অবশ্যই রাখতে হবে। প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে চর্বিহীন মাংস, মাছ, ডিম নখের জন্য খুবই উপকারী।

২) পর্যাপ্ত পানি পান: নখের নমনীয়তা বজায় রাখতে এবং ভঙ্গুর হওয়া রোধ করতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। শরীরকে হাইড্রেটেড রাখতে হবে। যা নখকে ভেতর থেকে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে। এছাড়াও নিয়মিত ময়শ্চারাইজিং হ্যান্ড ক্রিম বা কিউটিকল অয়েল ব্যবহার করতে হবে। এতে নখ এবং আশেপাশের ত্বক হাইড্রেট থাকবে। এতে নখ স্বাস্থ্যকর হবে এবং ভাঙার ঝুঁকি কমবে।

আরও পড়ুন: বসন্তে নিজের যত্ন

৩)নখের যত্ন: কেমিক্যাল জাতীয় প্রসাধনী ব্যবহার বা অত্যধিক ফাইলিং এড়িয়ে চলুন। নখ খুব বেশি লম্বা করা থেকে বিরত থাকুন এবং ভেঙে যাওয়ার ঝুঁকি এড়াতে নিয়মিত ট্রিম করুন। নিয়মিত সকালে এবং সন্ধ্যায় হাতে ও নখে অলিভ অয়েল ব্যবহার করুন। যা নখে পুষ্টি যোগাবে ও নখকে শক্ত করবে। নারকেল তেলও ব্যবহার করতে পারেন।

৪)নখের সুরক্ষা: বাসার কাজ করার সময় অবশ্যই গ্লাভস পরে নিতে হবে। যাতে করে বাসন পরিষ্কারের রাসায়নিকযুক্ত সাবান ও ডিটারজেন্টে থাকা রাসায়নিক নখকে দুর্বল করতে না পারে। অতিরিক্ত পানির সংস্পর্শও নখের ডিহাইড্রেশন এবং ভঙ্গুরতার কারণ হতে পারে।

৫) নখের পরিচ্ছন্নতা: ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণের হহাত থেকে রেহাই পেতে নিয়মিত নখ পরিষ্কার করুন। যথাসম্ভব নখ শুকনো রাখার চেষ্টা করুন।সাবধানতা অবলম্বন করে কিউটিকল কাটুন।

সান নিউজ/এস আর/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা