ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ত্বকের জন্য ভালো চা নাকি কফি?

লাইফস্টাইল ডেস্ক: চা এবং কফি, দুটোই আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় পানীয়। পূর্ববর্তী সময়ে চা জনপ্রিয়তার শীর্ষে থাকলেও বর্তমানে পাল্লা দিয়ে বাড়ছে কফির চাহিদাও। চা বা কফি ছাড়া যেন কেউ চলতেই পারে না।

আরও পড়ুন: করলার তেতো ভাব কমানোর উপায়

আমাদের খাদ্যাভ্যাস প্রভাব ফেলে আমাদের ত্বকের উপরেও। ত্বক ভালো রাখার জন্য উপকারী পানীয় কোনটি? কোনটি ত্বকে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে? ত্বকের সুরক্ষা বজায় রাখার জন্য ত্বকের উপর চা কিংবা কফির প্রভাব জানাটা অতি জরুরী।

চায়ে থাকা ট্যানিন আয়রন শোষণ করে। ফলে অতিরিক্ত চা পান অ্যানিমিয়ার কারণ হতে পারে। প্রতিদিন চা পানে ত্বকে শুষ্কতা পরিলক্ষিত হয়। অনেকে আবার দুধ চা খেতে পছন্দ করেন। দুধ চায়ে থাকা ট্যানিনের কারণে দাঁত কালো হয়ে দাঁত ক্ষতিগ্রস্ত হতে পারে। অতিরিক্ত চা পান করলে ত্বকের রঙ নষ্ট হয়ে যেতে পারে।

চায়ের ক্ষতিকর দিকের পাশাপাশি রয়েছে কিছু উপকারী দিকও। চায়ে থাকে ক্যাটেচিন, যা ত্বকের লালচে ভাব, ফোলা ভাব এবং চুলকানি কমাতে বেশ সহায়তা করে। নিয়মিত গ্রিন টি পান আপনার বয়সের ঊর্ধ্বগতি রুঁখে দিতে পারে। এছাড়াও ত্বকে বয়সের ছাপ পড়তে বাধা দেয় গ্রিন টি এবং মাচা চা।

আরও পড়ুন: বসন্তে নিজের যত্ন

অন্যদিকে কফিতে থাকা ফেনলিক অ্যাসিড কাজ করে শক্তিশালী বার্ধক্যরোধক হিসেবে। এটি সূর্যের অতিবেগুনী রশ্মী থেকে ত্বককে রক্ষা করে, রোদে পোঁড়া ভাব দূর করে এবং বলিরেখা দূর করতে কাজ করে। তবে কফি অতিরিক্ত খাওয়াও ঝুঁকিপূর্ণ। দিনে এক কাপ কফি খাওয়াই যথেষ্ট।

ত্বকের রঙ বজায় রাখতে কাজ করে কফি এবং ত্বকের অসম রঙ কমাতে কাজ করে কফি। কফিতে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড ও মেলানয়ডিনস ত্বকের রঙ ঠিক রাখে ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। কফির সঙ্গে দুধ-চিনি না মিশিয়ে খাওয়ার অভ্যাস করুন। সবচেয়ে বেশি উপকার পাবেন ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাস করলে।

কফির রয়েছে কিছু অপকারিতাও। যেমন- এতে থাকা উচ্চমাত্রার ক্যাফেইন বিভিন্ন শারীরিক সমস্যার কারণ হতে পারে।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা