ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

ত্বকেই বোঝা যাবে কোলেস্টেরল বেড়েছে 

লাইফস্টাইল ডেস্ক: ৩০ পেরোলেই কোলেস্টেরলের সমস্যা অনেকের কপালেই চিন্তার ভাঁজ ফেলে। সেই দুশ্চিন্তা খুব একটা অসঙ্গতও নয়। ‘হাই ডেনসিটি লাইপোপ্রোটিন’ ও ‘লো ডেনসিটি লাইপোপ্রোটিন’, মানুষের দেহে মূলত এই দু’ধরনের কোলেস্টেরল পাওয়া যায়। এর মধ্যে দ্বিতীয়টি খারাপ কোলেস্টেরল। খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলেই দেখা দিতে পারে সংবহনতন্ত্রের সমস্যা। বাড়তি কোলেস্টেরল মানেই স্ট্রোক ও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়।

আরও পড়ুন: শীতে প্রয়োজনীয় খাবার

কোলেস্টেরলের মাত্রা খুব বেশি বেড়ে না গেলে তেমন উপসর্গ ধরা পড়ে না শরীরে। একমাত্র চিকিৎসকের কাছে গিয়ে রক্তপরীক্ষা করালেই ধরা পড়ে সমস্যা। তবে কোলেস্টেরলের মাত্রা খুব বেড়ে গেলে ত্বকেই দেখা যায় উপসর্গ। এ ক্ষেত্রে ত্বকের তলায় ফ্যাট জমা হয়, এর থেকেই শুরু হয় সমস্যা। ত্বকে কোন উপসর্গ দেখলে বুঝা যাবে কোলেস্টেরলের মাত্রা বেশ বেড়েছে-

১) শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে অনেক সময়ে চাকা চাকা ফ্যাটভর্তি র‌্যাশ দেখা দেয় ত্বকে। তবে এগুলি সাধারণ র‌্যাশের থেকে বেশ খানিকটা আলাদা। র‌্যাশগুলিতে হলদেটে ভাব থাকে। বিশেষ করে চোখের উপরে দেখা যায় এই ধরনের ফোলা ভাব।

আরও পড়ুন: সারা বছর মশলা ভালো থাকবে যেভাবে

২) অনেক সময়ে আবার ত্বকে মোমের মতো ফোলা ভাব দেখা দেয় শরীরের বিভিন্ন অঙ্গে। এমন দাগকে অনেকেই অ্যালার্জির সমস্যা ভেবে ভুল করেন। এই উপসর্গ দেখলেই সতর্ক হতে হবে।

৩) অনেক সময়ে আবার হঠাৎ কিছু দিনের জন্য লালচে ভাব দেখা দেয় ত্বকে। তা আবার সেরেও যায় দিন কয়েকের মধ্যে। এ-ও হল কোলেস্টেরল বেড়ে যাওয়ারই লক্ষণ।

৪) শরীরে কোলেস্টেরল বেড়ে গেলে রক্তসঞ্চালন ব্যাহত হয়। ফলে শরীরের কোষে কোষে রক্ত পৌঁছাতে পারে না। ত্বক বিবর্ণ দেখায়। ত্বক ফ্যাকাশে কিংবা বিবর্ণ হয়ে যাওয়ায় কোলেস্টেরল বৃদ্ধির উপসর্গ হতে পারে।

আরও পড়ুন: দ্বিমুখী সহকর্মীদের চিনে নিন

৫) কোলেস্টেরল বেড়ে গেলে অনেক সময়ে পায়ের তলায়, উরুতে নীলচে লাল রঙের ফুসকুড়ির আধিক্য দেখা যায়। এমনটা দেখলে সময় অপচয় না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা