সংগৃহীত
লাইফস্টাইল

গ্রিলড প্রন বানানোর রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: ঝটপট সুস্বাদু রান্নার উপকরণ গুলোর মধ্যে চিংড়ি একটি। কারণ এটা সেদ্ধ হতে খুবই কম সময় লাগে আর স্বাদের কথা নতুন করে বলার কিছু নেই। বাড়িতে চিংড়ি থাকলে তাহলে খুব অল্প সময়েই তৈরি করা যায় এই গ্রিলড প্রন। চলুন জেনে নেওয়া যাক গ্রিলড প্রন তৈরির রেসিপি-

আরও পড়ুন: ফিশ ফ্রাই তৈরির রেসিপি

তৈরি করতে যা লাগবে:

মাঝারি আকারের চিংড়ি (মাথা, লেজ ও শিরা ফেলে পরিষ্কার করা)- ১২টি, লেবুর রস- ১ চা চামচ, আদা রসুন বাটা- ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া- ১/২ চা চামচহলুদ গুঁড়া- ১/৪ চা চামচ, বিট লবণ- ১/৪ চা চামচ, লবণ- স্বাদমতো, সরিষার তেল- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন:

আরও পড়ুন: লেমন রাইস রান্নার রেসিপি

প্রথমে চিংড়ি পরিষ্কার করে ধুয়ে মাছের পিঠের দিকে হালকা চিরে নিতে হবে। পেপার টাওয়েল দিয়ে চিংড়ির পানি ভালো করে মুছে নিয়ে একটি পাত্রে সরিষার তেল নিয়ে ওভেনে বা চুলায় ভালো করে গরম করে নিতে হবে। এরপর এই তেল রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে। চিংড়ির সঙ্গে লেবুর রস, আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, বিট লবণ, হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ ও সরিষার তেল মিশিয়ে চিংড়ি মেরিনেট করে রাখুন ১৫ মিনিট রেখে দিতে হবে। ১৫ মিনিট পর মেরিনেট করা চিংড়িগুলো সাসলিকের কাঁঠিতে গেঁথে নিতে হবে।

গ্রিল প্যান গরম হতে দিয়ে প্যানে অল্প তেল ব্রাশ করে ভালোভাবে গরম হলে চুলার আঁচ কমিয়ে গ্রিল প্যানে চিংড়িগুলো গ্রিল করে নিতে হবে। ৩-৪ মিনিট পর চিংড়ির একপাশ হয়ে গেলে অন্যপাশ উল্টে আবার ৩-৪ মিনিট গ্রিল করে চিংড়িগুলো নামিয়ে নিতে হবে। এবার গরম গরম পরিবেশন করুন গ্রিলড প্রন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা