ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

চিকেন পুলির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: মুরগির মাংস দিয়ে সুস্বাদু নানা পদের খাবার তৈরি করা যায়। তাদের মধ্যে চিকেন পুলি অন্যতম। মূলত মিষ্টি স্বাদের পুলি পিঠা খাওয়া হলেও ঝাল পুলিও তৈরি করে খাওয়া যেতে পারে। তবে যারা ঝাল জাতীয় খাবার খেতে বেশি ভালোবাসেন, তাদের কাছে পছন্দের একটি খাবার হল চিকেন পুলি।

আরও পড়ুন : জীবনসঙ্গীকে যেসব কথা বলা উচিত নয়

জেনে নেওয়া যাক চিকেন পুলির রেসিপি -

উপকরণ:

(১) ময়দা- দেড় কাপ

(২) কালোজিরা- ১/২ চা চামচ

(৩) লবণ- ১/২ চা চামচ থেকে একটু বেশি

(৪) তেল- ৩ টেবিল চামচ

(৫) ঠান্ডা পানি- ৬ টেবিল চামচ বা পরিমাণমতো।

পুর তৈরিতে যা লাগবে-

(১) হাড় ছাড়া মুরগির মাংস- দেড় কাপ

(২) পেঁয়াজ কুচি- ১/২ কাপ

(৩) টমেটো সস- ১ চা চামচ

(৪) আদা বাটা- ১ চা চামচ

(৫) রসুন বাটা- ১ চা চামচ

(৬) মরিচ গুঁড়া- ১/২ চা চামচ

(৭) জিরা গুঁড়া- ১/২ চা চামচ

(৮) ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ

(৯) গোলমরিচ গুঁড়া- ১/৮ চা চামচ

(১০) গরম মসলা গুঁড়া- ১/২ চা চামচ

(১১) লবণ স্বাদমতো

(১২) কাবাব মসলা- ১/২ চা চামচ

(১৩) তেল- দেড় টেবিল চামচ

(১৪) ধনিয়া পাতা কুচি- ১/৪ কাপ

(১৫) পেঁয়াজ মোটা করে কাটা- ১/৪ কাপ

(১৬) কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ

(১৭) চাট মসলা- ১ চা চামচ।

পদ্ধতি :

প্রথমে পুরের জন্য মাংস ছোট ছোট টুকরা করে নিয়ে সাথে পেঁয়াজ, আদা, রসুন, সস, হলুদ, জিরা, ধনিয়া, গরম মসলা, গোলমরিচ, লবণ, কাবাব মশলা এবং তেল ভালো করে মেখে রান্না করা নিন। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে তেল উপরে উঠে এসেছে, এর মধ্যে তখন ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচা মরিচ এবং চাট মশলা দিয়ে দিন। পেঁয়াজ সামান্য নরম হলেই ১-২ মিনিট পর মাংসের পাত্র চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন।

আরও পড়ুন : বেগুন দিয়ে ইলিশের ঝোলের রেসিপি

পুলির খামির তৈরির জন্য প্রথমে পাত্রে ময়দা, কালোজিরা, লবণ ও তেল মিশিয়ে নিন। ময়দার সাথে পরিমাণমতো পানি দিয়ে শক্ত খামির তৈরি করে গরম ভেজা কাপড় দিয়ে ১ ঘণ্টা ঢেকে রাখুন। ময়দার খামির ১৪ ভাগ করুন। এবার একটি ভাগ নিয়ে রুটি বেলে এর মধ্যে পরিমাণমতো মাংসের পুর দিয়ে পুলির আকারে গড়ে নিন। চুলায় তেল গরম হয়ে গেলে পুলিগুলো ভেজে নিন। এরপর পরিবেশন করুন পছন্দমত সস বা চাটনির সাথে মজাদার চিকেন ঝাল পুলি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা