ছবি : সংগৃহিত
লাইফস্টাইল

কেন মানুষ বিয়ে করে?

লাইফস্টাইল ডেস্ক: বিয়ে একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি। সাধারণভাবে দু’জন নারী-পুরুষের মধ্যে ঘনিষ্ঠতা ও যৌন সম্পর্কের সামাজিক স্বীকৃতি লাভই বিয়ে বলে গণ্য হয়।

আরও পড়ুন: প্লাটিলেট বাড়াতে যা খাবেন

শারীরিক বা মানসিক ঘনিষ্ঠতার ক্ষেত্রেও বিয়ে করা জরুরি। ফলে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। দেশ ও সংস্কৃতিভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য আছে।

এছাড়া আরো কিছু বিষয় আছে যে কারণে মানুষ বিয়ে করে।

তাহলে জেনে নিন বিয়ে করার কারণ-

সাহচর্য ও ভালবাসা:

মানুষ বিয়ে করে তার অন্যতম প্রধান মৌলিক কারণ হলো প্রেম ও সাহচর্য। মানুষ সামাজিক জীব হওয়াই একা থাকতে কমবেশি সবাই ভয় পাই। সেই ভয় কাটাতে অনেকে পছন্দের সঙ্গী বেছে নেন, আজীবন একসাথে থাকার প্রতিজ্ঞা নিয়ে। এমনকি জীবনের সব আনন্দ ও খারাপ মুহূর্তগুলো একে অন্যের উপর ভরসা করে কাটিয়ে দেয়।

বাহ্যিক চাপ:

পরিবার, সামাজিক এমনকি সমবয়সীদের চাপ থেকে রেহাই পেতে মানুষ বিয়ে করতে আগ্রহী হয়। কিছু সংস্কৃতি, সমাজ বিবাহকে জীবনের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নির্ধারিত করে। এতে করে প্রাপ্তবয়স্ক হবার পরই বিয়ের জন্য চাপ দিতে থাকে।

আরও পড়ুন: মেথির গুণাগুণ

মানসিক নিরাপত্তা:

অনেক সময় বিবাহ মানসিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রদান করে। জীবনের খারাপ সময় কাঁধে হাত হাত রাখার জন্য কাউকে দরকার পড়ে।বিয়ের পর যখন দুজন মানুষ এক সাথে ছাদের নিচে বসবাস শুরু করে, তখন তাদের ভেতর নিরাপত্তা, বিশ্বাস ও মানসিক সুস্থতার অনুভূতি তৈরি হয়।

পরিবার শুরু করা:

নতুন একটি পরিবার শুরু করার জন্য বিয়ে করা জরুরি। বিবাহ সামাজিক স্বীকৃতি হওয়াই, অনেকে বিয়ের পর সন্তান নেন ও পরিবার বড় করেন। বিয়ের ছাড়া সন্তান ধারণের বিষয়টি এখনো আমাদের সমাজে গ্রহনযোগ্য নয়। তাই বিয়ের মাধ্যমে সম্পর্ক প্রতিষ্ঠার পাশাপাশি সন্তানের নিরাপত্তায় পরিবার শুরু করেন অনেকে।

সম্পর্কের স্বীকৃতি:

বিবাহ মাধ্যমে দু’জন অংশীদারের সম্পর্কের স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত হয়। ভবিষ্যতে বিবাহবিচ্ছেদ ঘটে অনেকেরই, কিন্তু বিবাহ হলো একে অপরের প্রতি অঙ্গীকার প্রকাশ্য ঘোষণার একটি মাধ্যম।

সান নিউজ/এএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা