ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

মেথির গুণাগুণ

লাইফস্টাইল ডেস্ক: মেথিতে আছে চুল ভালো রাখার অনেক গুণাগুণ। এটি চুল পড়া কমায়, চুলের দ্রুত বৃদ্ধি এবং উজ্জ্বলতা বাড়াতেও কাজ করে। সহজেই সুন্দর চুল পেতে হলে মেথি ব্যবহার করতে পারেন। এতে ঘরোয়া উপায় কম খরচে আপনার কাঙ্ক্ষিত চুল পাওয়া সম্ভব।

আরও পড়ুন: রুই মাছের পাকোড়া রেসিপি

চুল পড়া কমায়:

মেথিতে আছে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান, যা চুল ভালো রাখে এবং স্ক্যাল্পের সুস্থতা ধরে রাখতে কার্যকরি ভূমিকা পালন করে। মেথিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, কে ও সি। এই ভিটামিনগুলো চুল পড়ার সমস্যা রোধ করে এবং স্ক্যাল্প স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।

কন্ডিশনারের কাজ করে:

মেথিতে আছে ফলিক অ্যাসিড, পটাশিয়াম, ক্যালশিয়াম, আয়রন ও প্রোটিন। এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করা ছাড়াও চুল পড়া কমাতে এবং প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। চুলের যত্নে মেথি ব্যবহার করলে আলাদা করে কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন নেই।

আরও পড়ুন: ঘরে চাষ করুন ৫ ভেষজ

মেথি তৈরি তেল:

প্রথমে মেথি গুঁড়া করে নিতে হবে। এরপর একটি পাত্রে পরিমাণ মতো নারিকেল তেল গরম করে সেই গুঁড়াতে মিশাতে হবে। হালকা আঁচে কিছুক্ষণ গরম করে ছেঁকে নিতে হবে। এরপর ঠান্ডা করে চুলের গোড়ায় ধীরে ধীরে মালিশ করতে হবে। চুল ও মাথার ত্বকে ভালোভাবে মাসাজ করে নিন। এরপর তেল ব্যবহারের ঘণ্টা খানেক পর শ্যাম্পু করতে পারেন।

মেথির হেয়ার মাস্ক:

হেয়ার মাস্ক তৈরির জন্য আগে থেকে ভিজিয়ে রাখা মেথি পরিমাণ মতো ও টক দই ব্লেন্ড করে নিতে হবে। এই হেয়ার মাস্ক স্ক্যাল্পে লাগিয়ে নিন। এবার ১ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে নিন। এটি নিয়মিত ব্যবহার করলে উপকার পাবেন।

সান নিউজ/এমএ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা