ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

ভিটামিন ডি এর অভাব পূরণে ৫ খাবার

লাইফস্টাইল ডেস্ক : সুস্থতার জন্য ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া অনেক বেশি জরুরি। হাড় ভালো রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে এই ভিটামিন। ভিটমিন ডি এর সবচেয়ে বড় উৎস হলো সূর্যের আলো। তাই এই ভিটামিনের ঘাটতি পূরণের জন্য প্রতিদিন মিনিট বিশেক রোদ গায়ে লাগাতে হবে। তবে এর পাশাপাশি খেতে হবে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। কিন্তু অনেকেই জানেন না, কোন কোন খাবারে ভিটামিন ডি রয়েছে।

আরও পড়ুন : মাছের মাথা খেলে কি বুদ্ধি বাড়ে?

তাই আজকের আয়োজনে থাকছে ভিটামিন ডি অভাবের লক্ষণ ও এমন কিছু খাবারের নাম, সেসব খাবার প্রতিদিনের তালিকায় রাখলে ভিটামিন ডি এর ঘাটতি কিছুটা হলেও দূর করা যায়।

ভিটামিন ডি অভাবের লক্ষণ-

১. চুল পড়ে যাওয়ার প্রবণতা বেশি দেখা দিলে বুঝতে হবে শরীরে ভিটামিন ডি-র ঘাটতি রয়েছে।

২. হাড়, পেশিতে দুর্বলতা এবং ব্যথা, অস্থিসন্ধির বিকৃতি এবং দীর্ঘস্থায়ী পিঠে ব্যথা ভিটামিন ডি-র ঘাটতির সাধারণ লক্ষণ হতে পারে।

৩. শরীরে ভিটামিন ডি-র মাত্রা কম হলে মানসিক চাপ এবং উদ্বেগ দেখা দিতে পারে, যা ঘনঘন মেজাজের পরিবর্তন ঘটাতে পারে।

৪. স্বাস্থ্যকর খাবার খেয়ে, ভালোভাবে বিশ্রাম নিয়েও যদি আপনি অলস এবং ক্লান্তিবোধ করেন, তবে বুঝতে হবে আপনার ভিটামিন ডি-র অভাব রয়েছে।

৫. অতিরিক্ত মুটিয়ে যাওয়াকেও ভিটামিন ডি-র ঘাটতি বলে মনে করা হয়। কিংবা হঠাৎ ওজন কমতে থাকা, ঠিকমতো খাওয়া-দাওয়ার পরও ওজন কমে যাওয়া ইত্যাদি লক্ষণও ভিটামিন ডি-র অভাব হতে পারে।

৬. শরীরে ভিটামিন ডি-র অভাবে রোগ প্রতিরোধক্ষমতা কমতে শুরু করে। এ কারণে ঘা শুকাতেও অনেকটাই সময় লেগে যায়।

৭. অকারণে ক্লান্তিভাব, ঝিমুনি এবং শুয়ে-বসে থাকার ইচ্ছে হতে পারে শরীরে ভিটামিন ডি-র অভাবে।

৮. থাইরয়েডে সমস্যা, মেরুদণ্ডের ব্যথা ও অসময়ে দাঁত পড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে শরীরে ভিটামিন ডি-র অভাব হলে।

৯. ভিটামিন ডি-র অত্যাবশ্যকীয় অভাবে পায়ের হাড় ধনুকের মতো বেঁকে যেতে পারে। এ ছাড়াও গাঁটে ব্যথা এবং বৃদ্ধরা বাতের সমস্যায় ভোগেন।

আরও পড়ুন : ওজন কমাতে যা করা যাবে না

১০. শিশুদের রিকেট রোগ, বড়দের অস্টিওমিলেশিয়া এবং বয়স্কদের হাড়জনিত ক্ষয় রোগের বড় কারণ ভিটামিন ডি।

এসব সমস্যা থেকে সহজেই নিজেকে দূরে রাখতে চলুন জেনে নেওয়া যাক ভিটামিন ডি সমৃদ্ধ ৫টি খাবার সম্পর্কে-

ভিটামিন ডি সমৃদ্ধ খাবার-

ডিম

অত্যন্ত পুষ্টিকর একটি খাবার হলো ডিম। এতে থাকে বিশেষ এক ধরনের ফ্যাট। এই ফ্যাট ভিটামিন ডি-কে খুব সহজেই দ্রবীভূত করতে পারে। সেইসঙ্গে ডিমের সাদা অংশ প্রোটিনে ভরপুর। ফলে ডিম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দ্রুতই। তাই আপনার প্রতিদিনের খাবারে ডিম যোগ করুন।

স্যামন মাছ

মাছ খেতে আমরা সবাই ভালোবাসি। বলা হয়ে থাকে, মাছে-ভাতে বাঙালি। সামুদ্রিক মাছ স্যামন নানা পুষ্টিগুণে ভরা। আপনার খাবারের তালিকায় এই মাছ রাখলে ভিটামিন ডি পাওয়া যাবে। কারণ স্যামন মাছ ভিটামিন ডি সমৃদ্ধ। সেইসঙ্গে এই মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও।

কেল

ক্রুসিফেরাস গোত্রের সবজি হলো কেল। এটি ভিনদেশি সবজি হলেও অনেক সুপারশপে কিনতে পাওয়া যায়। এই সবজিতে থাকে প্রচুর ভিটামিন বি ও ডি। তাই কেল খেলে তা হাড় মজবুত রাখার পাশাপাশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করে।

আরও পড়ুন : চোখ ভালো রাখতে ৩ ফল

কমলা

কমলায় শুধু ভিটামিন সি-ই থাকে না, এই ফলে থাকে ভিটামিন ডি-ও। কমলা খেলে তা শরীরে আয়রনের শোষণ বাড়াতে কাজ করে। সেইসঙ্গে এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতেও দারুণ কার্যকরী। তাই নিয়মিত খাবারের তালিকায় রাখুন সুস্বাদু এই ফল।

বাদাম ও বীজ জাতীয় খাবার

খাবারের তালিকায় বাদাম ও বীজ জাতীয় খাবার রাখার অন্যতম সুবিধা হলো এটি ভিটামিন ডি এর ঘাটতি পূরণে কাজ করে। কারণ এ জাতীয় খাবারে থাকে ভিটামিন ডি। বিভিন্ন ধরনের বাদাম ও বীজ জাতীয় খাবার রাখুন খাবারের তালিকায়। এতে সুস্থ থাকা সহজ হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা