ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

খিচুড়ি রান্নার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। ভিন্ন উপায়ে খিচুড়ি রান্না করা যায়। সব সময় গতানুগতিক খাবার খেতে হবে এমন কোনো নিয়ম নেই।

তবে কম সময়েও সুস্বাদু এই খাবার তৈরি করা সম্ভব। সেজন্য রান্না করতে হবে প্রেশার কুকারে। সেজন্য সঠিক রেসিপি জানা জরুরি। তাহলে ব্যস্ততার ভেতরেই খিচুড়ি রান্না করে খেতে পারবেন। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

আরও পড়ুন: কচু বাটা তৈরির রেসিপি

উপকরণ

১) পোলাওর চাল- দেড় কাপ

২) মুগ ও মসুরের ডাল- আধা কাপ

৩) ফুটন্ত পানি- ৩ কাপ

৪) আদা বাটা- ১ চা চামচ

৫) রসুন বাটা- ১ চা চামচ

৬) হলুদ- আধা চা চামচ

৭) ধনিয়া- আধা চা চামচ

৮) পেঁয়াজ- ২টি

৯) এলাচ, তেজপাতা, কাঁচা মরিচ- প্রয়োজনমতো

১০) লবণ- স্বাদ অনুযায়ী

১১) ঘি বা তেল- প্রয়োজনমতো।

আরও পড়ুন: চুলায় চকোলেট কেক তৈরি

পদ্ধতি

চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। ৩ কাপ পানি মেপে এক চুলায় ফুটতে দিন। অন্য চুলায় একটি প্রেশার কুকার বসান। কুকারে ঘি দিয়ে এলাচ ও তেজপাতার ফোড়ন দিন।

এরপর তাতে পেঁয়াজ ভাজুন। পেঁয়াজ একটু নরম হলে আদা ও রসুন দিয়ে দিয়ে ভাজুন। এরপর তাতে ধুয়ে রাখা চাল-ডাল দিয়ে দিন। হলুদ, ধনিয়া, লবণ, কাঁচা মরিচ দিয়ে ভাজুন।

সুগন্ধ ছড়ালে ফুটন্ত পানি দিয়ে দিন। ভালো করে নেড়ে প্রেশার কুকারের মুখ বন্ধ করে দিন। দেড় থেকে ২ মিনিটের মধ্যেই সিটি উঠবে। একটি সিটি হলে বন্ধ করে দিন। এভাবেই রেখে দিন ৫/৭ মিনিট। ৭ মিনিট পর কুকারের মুখ খুলে ভালো করে নেড়ে দিলেই তৈরি ভুনা খিচুড়ি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা