ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

গাছপাকা আম চেনার উপায়

লাইফস্টাইল ডেস্ক : আম পছন্দ করে না এমন মানুষ খুজেঁ পাওয়া মুশকিল। বাজারে উঠতে শুরু বিভিন্ন জাত, স্বাদ, রঙ আর গন্ধের আম। সেখান থেকে পছন্দ মতো আম কিনে বাড়িতে আনার পর যদি দেখেন তা রাসায়নিকভাবে পাকানো, তখন ঠকে তো যাবেনই, সেই সাথে এসব আম খেলে শরীরও ক্ষতিগ্রস্ত হবে।

আরও পড়ুন : হলুদের উপকারিতা

আম কেনার আগে কিছু বিষয়ে মাথায় রাখতে পারলে ঠকে আসার ভয় থাকবে না। গাছপাকা আমের আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে। একটু খেয়াল করলে রাসায়নিকভাবে পাকানো আমও চিনতে পারা যায়।

গাছপাকা ও রাসায়নিকভাবে পাকানো আম চেনার কিছু টিপস জেনে নিন-

(১) কার্বাইডে পাকানো আমের স্বাদ তেমন ভালো হয় না। কৃত্রিমভাবে জাগ দিয়ে পাকানো আম স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড ক্ষতিকর। তাই আম কিনতে গেলে আমের উপরের ত্বক ভালো করে খেয়াল করে দেখুন। রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো হলে সেই আমের গায়ে দাগ থাকে। তাই আমের গায়ে দাগছোপ থাকলে সেসব আম কিনবেন না। আমের খোসা মসৃণ কি না দেখে তবেই কিনুন।

আরও পড়ুন : কাঁচা আমের লাচ্ছি তৈরির রেসিপি

(২) বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো আম আকৃতিতে ছোট হয়। বাজার থেকে এ ধরনের আম কেনা থেকে বিরত থাকুন। যেহেতু সময়ের আগেই পাকানো হয় তাই এর স্বাদও ভালো হয় না। কৃত্রিমভাবে পাকানো আমের ভেতর থেকে রস গড়াতে থাকে। তাই এর খোসায় দাগও লেগে থাকে। আম কেনার আগে সেদিকে খেয়াল রাখুন।

(৩) আম চেনার জন্য আপনি ছোট একটা পরীক্ষাও করতে পারেন। বাজার থেকে আম কিনে আনার পর, তা একটি গামলায় পরিষ্কার পানি নিয়ে ভিজিয়ে রাখুন। আম যদি পুরোপুরি ডুবে যায়, তবে বুঝে নিতে হবে সেগুলো একেবারে গাছপাকা। যদি পানির ওপর ভেসে থাকে, তবে বুঝে নেবেন সেগুলো রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো হয়েছে।

আরও পড়ুন : মরিচ কেটে হাত জ্বালা করলে করণীয়

(৪) আম গাছপাকা কি না, তা বোঝার জন্য করতে পারেন আরেকটি কাজ। বাজার থেকে আম কেনার সময় এর গায়ে একটু টিপে দেখুন। যদি দেখেন সব জায়গাই একই রকম নরম, তবে বুঝে নেবেন এটি গাছপাকা। যদি এক জায়গায় শক্ত, এক জায়গায় নরম এরকম থাকে তবে বুঝে নিতে হবে সেটি গাছপাকা নয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা