ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

মিষ্টি তরমুজ চেনার কৌশল

লাইফস্টাইল ডেস্ক : তরমুজ একটি আকর্ষণীয় ও সুস্বাদু ফল। গরমের দিনে তরমুজ অনায়াসেই দেহে প্রশান্তি এনে দেয়। তাই সবাই চায় বাজার থেকে লাল টকটকে মিষ্টি তরমুজ কিনে আনতে।

আরও পড়ুন : বিশ্বব্যাপী শেয়ারবাজারে দরপতন

অনেক সময় বাইরে থেকে দেখতে ভালো মনে হলেও কাটার পর দেখা যায় তরমুজটি ততটা লাল কিংবা মিষ্টি নয়। তবে তরমুজ পাকা ও সুস্বাদু কি না, তা বোঝার কিছু কৌশল আছে।

কৌশলগুলো জেনে নিন-

(১) তরমুজের মাথার দিক পুরো সবুজ থাকলে বুঝতে হবে এখনো কাঁচা। যদি দেখেন হলুদ রং ধরেছে, তাহলে বুঝবেন তরমুজটি পাকা।

(২) তরমুজ হাতে নিয়ে যদি ভেতরটা ফাঁপা মনে হয়, বুঝতে হবে তরমুজটি এখনও কাঁচা। পাকা তরমুজে প্রচুর পানি থাকায় বেশ ভারী হয়।

আরও পড়ুন : ৩ বছর পর সীমান্ত খুলছে চীন

(৩) তরমুজে হাত দিয়ে আওয়াজ করে দেখুন। পাকা তরমুজের আওয়াজে বোঝা যাবে ভেতরে পানি আছে। যদি অতিরিক্ত ভারী আওয়াজ হলে বুঝবেন তরমুজটি বেশি পেকেছে।

(৪) তরমুজের আকৃতি যদি পুরো সমান হয়, তাহলে পাকা হওয়ার সম্ভাবনা বেশি।

আরও পড়ুন :সাজেকে সড়ক দুর্ঘটনায় হতাহত ১৪

(৫) পাকা তরমুজের রং সাধারণত দেখতে গাঢ় ও কালচে হয়।

(৬) তরমুজের গায়ে কালো ছোপ থাকলে টিপে দেখুন। নরম তাহলে তরমুজটি নেবেন না। তরমুজ বেশি পাকলে নরম হয়ে যায়।

আরও পড়ুন : অস্ত্র কেনা স্থগিত করল আমিরাত

(৭) তরমুজের ঘ্রাণ নিয়ে দেখুন। যদি মিষ্টি গন্ধ বের হয়, বুঝতে হবে তরমুজটি পাকা। বেশি গন্ধ বের হলে তরমুজটি কিনবেন না। আবার কাঁচা গন্ধ হলেও কিনবেন না।

(৮) তরমুজের মাথার দিকে চাপ দিয়ে দেখুন। বেশি শক্ত হলে বুঝবেন তরমুজটি এখনও কাঁচা। আবার বেশি নরম বুঝতে হবে বেশি পেকেছে। হালকা নরম হলে তবেই কিনুন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা