ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ধূমপান ছাড়ার উপায়

লাইফস্টাইল ডেস্ক : সুস্থ জীবনযাপন করতে ধূমপানের অভ্যাস ছড়তে হবে জেনেও অনেকে ধূমপানের অভ্যাস চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ দিন ধরে ধূমপান করার কারণে হঠাৎ এই অভ্যাস ছেড়ে দেওয়া কঠিন হয়ে পড়ে। অনেকে ধূমপান ছাড়তে চেয়েও পারছেন না।

আরও পড়ুন : ইনফ্লুয়েঞ্জায় প্রথম মৃত্যু দেখল ভারত

জেনে নিন ধূমপানের অভ্যাস ছাড়ার কিছু সহজ উপায়-

(১) আশেপাশের মানুষেরও ক্ষতির হচ্ছে : ধূমপানের কারণে স্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি হয়। আর পরোক্ষ ধূমপানের ফলে আশপাশে থাকা মানুষেরও স্বাস্থ্যহানি ঘটছে। তাই ধূমপান ত্যাগ করে নিজেকে এবং চারপাশের মানুষকেও সুস্থ রাখুন। পরিবার ও সন্তানের কথা ভেবে মানসিকভাবে প্রস্তুত নিন।

(২) জীবনযাপনে বদল আনা : আমিষ এবং মাংসজাতীয় খাবার খাওয়ার পরই মূলত ধূমপান বেশি উপভোগ্য হয়ে ওঠে। তাই ধূমপানের অভ্যাস ছাড়তে চাইলে কিছু দিন বেশি করে ফলমূল ও শাকসব্জি খেতে পারেন। এছাড়া নিয়মিত শরীরচর্চা করতে পারেন। বিশেষ করে যোগাসন, প্রাণায়ামের অনুশীলন করুন।

আরও পড়ুন : আরমানিটোলায় ভবনে আগুন

(৩) মদ্যপান থেকে দূরে থাকা : অনেকেই অ্যালকোহল ও চা বা কফির সাথে ধূমপান করে থাকেন। তাই ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হলে এই ধরনের পানীয় এড়িয়ে চলুন।

(৪) পছন্দের চকলেট খাওয়া : ধূমপানের বদলে চকলেট খেতে পারেন। চকলেট বা চুইংগাম খাওয়ার অভ্যাস তৈরি হলে ধূমপানের আগ্রহ কমে যাবে।

আরও পড়ুন : দর্শক আমাকে ভালোবাসে

(৫) প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ : নিজের চেষ্টায় ধূমপানের আসক্তি ত্যাগ করতে না পারলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তাদের পরামর্শে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপিরও নিতে পারেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা