লাইফস্টাইল

ডায়াবেটিসের ১০টি লক্ষণ

লাইফস্টাইল ডেস্ক : ডায়াবেটিসে আক্রান্ত রোগী এখন ঘরে ঘরেই। এ রোগের ঝুঁকি এড়াতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা জরুরি। ডায়াবেটিসের কারণে কিডনি বিকল, হৃদরোগ এমনকি অন্ধত্ব পর্যন্ত হতে পারে।

সাধারনত, শরীরের বেশ কিছু লক্ষণের প্রতি সজাগ থাকলে এই অসুখ সম্পর্কে সচেতন সম্ভব। ঘন ঘন তৃষ্ণার্ত হওয়া ও প্রস্রাব আসা, দৃষ্টিশক্তি ঘোলাটে হয়ে যাওয়া ইত্যাদি ডায়াবিটিসের সাধারণ লক্ষণ।

বাংলাদেশের ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ. কে. আজাদ খান জানান, 'ডায়াবেটিস আছে এমন রোগীদের ৫০ শতাংশই জানেন না যে, তার ডায়াবেটিস আছে। এ কারণে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি খুব জরুরি।'

বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘদিন ডায়াবেটিস শনাক্ত না হলে কিডনি, লিভার, চোখ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ত্বক নষ্ট হয়ে যায়, চুল পড়ে যায় ও শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গও ক্ষতির শিকার হতে পারে।

যেসব লক্ষণে বুঝবেন আপনি ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন কি না-

১. ঘনঘন প্রস্রাব হওয়া ও পিপাসা লাগা
২. দুর্বল লাগা ও ঘোর ঘোর ভাব আসা
৩. ক্ষুধা বেড়ে যাওয়া
৪. সময়মতো খাওয়া-দাওয়া না হলে রক্তের শর্করা কমে হাইপো হওয়া
৫. মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া
৬. কোন কারণ ছাড়াই ওজন অনেক কমে যাওয়া
৭. শরীরে ক্ষত হলে দীর্ঘদিনেও সেটা না সারা
৮. চামড়ায় শুষ্ক, খসখসে ও চুলকানি ভাব
৯. বিরক্তি ও মেজাজ খিটখিটে হওয়া
১০.চোখে কম দেখা ইত্যাদি।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলে, খাবারের আগে রক্তে শর্করা মাত্রা হওয়া উচিত ৮০-১৩০ এমজি/ডিএল এবং খাবারের ২ ঘণ্টা পরে ১৮০ এমজি/ডিএল এর কম হওয়া উচিত।

তবে রক্তে শর্করার লক্ষণগুলো ব্যক্তির বয়স, যেকোনো স্বাস্থ্য সমস্যা ও অন্যান্য কারণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তাই এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা