ইলিশের ঝাল কষা
লাইফস্টাইল

ইলিশের ঝাল কষা

সান নিউজ ডেস্ক: ইলিশ মাছ খেতে সবাই পছন্দ করেন। ইলিশ দিয়ে বিভিন্ন পদ রান্না করা যায়। তেমনই জিভে জল আনা এক পদ হলো ইলিশের ঝাল কষা। জেনে নিন কীভাবে ঝটপট তৈরি করবেন বিশেষ এই পদ। রইলো রেসিপি-

আরও পড়ুন: ক্যাসুনাট সালাদের রেসিপি

উপকরণ

১. ইলিশ মাছ- ১টি
২. পেঁয়াজ কুচি- ১ কাপ
৩. হলুদের গুঁড়া-২ চা চামচ
৪. মরিচের গুঁড়া-২ চা চামচ
৫. আদা বাটা-১ চা চামচ
৬. রসুন বাটা-১ চা চামচ
৭. কাঁচা মরিচ-৫-৬টি
৮. লবণ- স্বাদমতো।

আরও পড়ুন: ইলিশ মাছের পাতুরি

পদ্ধতি

ইলিশ মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিন। সামান্য লবণ এবং হলুদ মাখিয়ে ভেজে আলাদা করে তুলে রাখুন। এবারে একটি পাত্রে তেল নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ সামান্য নরম হয়ে এলে তাতে কাঁচা মরিচ ছাড়া বাকি মসলা দিয়ে কষাতে থাকুন। প্রয়োজনে অল্প পানি দিন। মসলা কষানো হয়ে গেলে তাতে ইলিশ মাছ এবং আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন। আরও ৫-৭ মিনিট রান্না করুন। এবার নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা