নেহারি
লাইফস্টাইল

সুস্বাদু নেহারি তৈরির রেসিপি

সান নিউজ ডেস্ক: কোরবানি ঈদে সবার ঘরেই মাংস খাওয়ার ধুম পড়ে যায়। ঈদে সবার ঘরেই বাহারি সব মাংসের পদ রান্না করা হয়। তার মধ্যে অন্যতম নেহারি।

গরু বা খাসির পায়ের অংশ দিয়ে তৈরি করা যায় এই নেহারি। এটি রান্নার পদ্ধতি মাংসের ঝোল রান্নার থেকে আলাদা। সেইসঙ্গে নেহারি রান্নায় সময়ও লাগে অনেক বেশি। চুলার আঁচ কমিয়ে সময় নিয়ে রান্না করতে হয়। চলুন তবে জেনে নেওয়া যাক নেহারি রান্নার রেসিপি-

উপকরণ

১. গরুর পা- ৬ ইঞ্চি টুকরা করে কাটা ৭-৮ খণ্ড

২. পানি- পরিমাণমতো

৩. হলুদ গুঁড়া- পরিমাণমতো

৪. লবণ- স্বাদমতো

৫. আদা ও রসুন বাটা- ১ টেবিল চামচ করে

৬. পেঁয়াজ কুচি- এক কাপ

৭. তেজপাতা- ৪-৫টি

৮. দারুচিনি- ৪/৫ টুকরা

৯. এলাচ- ৪/৫টি

১০. গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ

১১. শুকনা মরিচের গুঁড়া- ১ চা চামচ

১২. কাঁচা মরিচ- স্বাদমতো।

পদ্ধতি

গরুর পায়ের টুকরোগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর হলুদ গুঁড়া ও লবণ দিয়ে চুলায় বসিয়ে দিন। মাঝারি আঁচে সেদ্ধ করুন তিন-চার ঘণ্টার মতো। পানি কমে এলে চুলার আঁচ কমিয়ে দিন। এরপর তাতে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, দারুচিনি, এলাচ, তেজপাতা, শুকনো মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে দিন।

এরপর আবার অল্প আঁচে চুলায় বসান আরও ৩/৪ ঘণ্টা। হাঁড়ে লেগে থাকা মাংস সেদ্ধ নরম হয়ে এসেছে কি না দেখুন। ঝোল কমে গেলে গরম পানি মিশিয়ে আবারও ফুটতে দিন। সব মসলা গলে সুগন্ধ বের হলে নামিয়ে পরিবেশন করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা