গরুর কালা ভুনা
লাইফস্টাইল

গরুর কালা ভুনা

সান নিউজ ডেস্ক: কোরবানি ঈদে সবার ঘরেই মাংস খাওয়ার ধুম পড়ে যায়। ঈদে সবার ঘরেই বাহারি সব মাংসের পদ রান্না করা হয়। তার মধ্যে অন্যতম গরুর মাংসের কালা ভুনা। খুবই মুখোরোচক মাংসের এই পদ সবার কাছেই প্রিয়। এবারের ঈদে আপনিও তৈরি করতে পারেন এই পদ। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. গরুর মাংস ২ কেজি
২. টকদই আধা কাপ
৩. দারুচিনি আস্ত ২টি
৪. এলাচ ৫টি ছোট
৫. স্টার আনিস ২টি
৬. কালো এলাচ ১টি
৭. গোলমরিচ আস্ত কয়েকটি
৮. তেজপাতা বড় ২-৩টি
৯. হলুদ গুঁড়া ১ চা চামচ
১০. মরিচ গুঁড়া ৩ চা চামচ
১১. ধনে গুঁড়া ১ চা চামচ
১২. জিরা গুঁড়া ১ চা চামচ
১৩. আদা ও রসুন বাটা আধা কাপ
১৪. পেঁয়াজ কুচি বড় ২টি
১৫. গরম মসলার গুঁড়া ১ চা চামচ
১৬. লবণ স্বাদমতো
১৭. সরিষার তেল পরিমাণমতো
১৮. বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি বড় ২টি
১৯. কাঁচা মরিচ ৫-৬টি

পদ্ধতি

প্রথমে টকদই বাদে সব মসলা একসঙ্গে মাখিয়ে আধা ঘণ্টা মেরিনেট করে নিন। এ সময় সরিষার তেলের পরিমাণ হবে ১/৩ কাপ। এবার প্যানে মসলাসহ মাংস ঢেলে অল্প আঁচে বসিয়ে দিন। ৫ মিনিট পরপর নাড়তে হবে মাংস।

১০ মিনিট পর টকদই দিয়ে নেড়ে দিন। একটু পরেই দেখবেন মাংস থেকেই অনেক পানি বের হচ্ছে। আলাদা পানি দিতে হবে না। আঁচ অবশ্যই কম দিয়ে রাখবেন। যাতে ঘণ্টাখানেক পানি থাকে মাংসে।

একঘণ্টা পর দেখবেন মাংস অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আঁচটা বাড়িয়ে অল্প করে পানি দেবেন আর নাড়তে থাকবেন। মসলা পুড়বে না কিন্ত রং কালো হবে মাংস কষানোর জন্য।

এই পদ্ধতি অনুসরণ করুন আরো আধাঘণ্টা। বারবার অল্প পানি দিন ও নাড়তে থাকুন। দেখবেন কালো রং চলে এসেছে। এবার অন্য প্যানে সরিষার তেলে পেঁয়াজ ও কাঁচা মরিচ বেরেস্তা করে নিন।

তারপর বেরেস্তা মাংসের মধ্যে তেলসহ ঢেলে দিন। এবার আরও ১০ মিনিট কষাতে হবে। সবশেষে জিরা ও জায়ফল গুঁড়া ছড়িয়ে ৫ মিনিট নেড়ে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে যাবে কালাভুনা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা