সহজে দূর করুন ফ্রিজের দুর্গন্ধ  
লাইফস্টাইল

সহজে দূর করুন ফ্রিজের দুর্গন্ধ  

সান নিউজ ডেস্ক : ফ্রিজ নেই এমন ঘড় কম আছে। দীর্ঘদিন মাছ-মাংস বা রান্না করা খাবার ভালো রাখতে ফ্রিজ বা রেফ্রিজারেটরের বিকল্প কিছুই নেই।

আরও পড়ুন: নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ পথচারী

তবে নিয়মিত ব্যবহার ও বেশ কিছুদিন ফ্রিজ পরিষ্কার করা না হলে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। এ ছাড়াও এমন কিছু খাবার আছে যেগুলো ফ্রিজে রাখলে বাজে গন্ধ হয়। ফলে ফ্রিজ খুলতেই বোটকা গন্ধ নাকে আসে।

বিভিন্ন ধরনের খাবার, কাঁচা মাছ-মাংস বা শাক-সবজি থেকে এ ধরনের গন্ধ তৈরি হয়। আবার জমে থাকা বরফ পরিষ্কার না হলে বা ফ্রিজের ভেতরে জমে থাকা অবাঞ্ছিত আবর্জনা থেকেও এই গন্ধ তৈরি হতে পারে।

ফ্রিজ পরিষ্কার করার আগে অবশ্যই ফ্রিজ বন্ধ করে নিন। কয়েক ঘণ্টা পর সব বরফ গলে গেলে সব কিছু বের করুন। এরপর পরিষ্কার করে নিন।

চলুন জেনে নেওয়া যাক ফ্রিজ পরিষ্কার ও দুর্গন্ধ মুক্ত করার কয়েকটি উপায়-

ভ্যানিলা
এক টুকরো তুলোয় ভ্যানিলা অ্যাসেন্স ভিজিয়ে এক টুকরো তুলো রেখে দিতে পারেন ফ্রিজের এক কোনায়। তাতে বাজে গন্ধের বদলে ফ্রিজে থাকবে সৌরভ। একটি প্লেটে করে অল্প কফি গুঁড়ো ২৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিলেও মুক্তি মিলতে পারে দুর্গন্ধের সমস্যা থেকে।

বেকিং সোডা
ফ্রিজ থেকে দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা দারুণ কাজে দেয়। এতে আছে দুর্গন্ধ প্রতিরোধী উপাদান। একটি ছোট বাটিতে বেকিং সোডা নিয়ে তা ফ্রিজে রাখুন এবং তা কয়েক ঘণ্টা পর্যন্ত রেখে দিন।

সঠিক তাপমাত্রায় রাখুন
দুর্গন্ধ এড়াতে ফ্রিজের সঠিক তাপমাত্রা বজায় রাখুন। সাধারণত ৪-৫ ডিগ্রি তাপমাত্রাই ফ্রিজের জন্য আদর্শ। অস্বাভাবিক তাপমাত্রা ফ্রিজের ভেতরে বিভিন্ন ধরনের জীবাণু জন্মায়, যা বাজে গন্ধ তৈরি করতে পারে।

ভিনিগার
কুসুম গরম পানিতে সামান্য ভিনিগার মিশিয়ে ফ্রিজে রাখুন। এতে ফ্রিজের দুর্গন্ধ খুব সহজেই দূর হবে।

লেবু
একটা লেবু চার টুকরো করে কেটে ফ্রিজে রেখে দিন। এক জায়গায় না রেখে ৩ থেকে ৪ দিন রাখুন। দুর্গন্ধ চলে যাবে।

চারকোল
এটি শুধু মুখের ত্বকে জমে থাকা ময়লা দূর করতে নয়, বরং এর সাহায্যে ফ্রিজের দুর্গন্ধও দূর করা যায়। একটি বাটিতে চারকোল রেখে ফ্রিজে রাখুন। এ সময় ফ্রিজের তাপমাত্রা কমিয়ে দিন। তিন দিন পর্যন্ত চারকোল ফ্রিজে থাকতে দিন। আবার ফ্রিজ বন্ধ করে বেশ কয়েকদিনের জন্য বাইরে যাওয়ার থাকলে, চারকোল ফ্রিজে রেখে যেতে পারেন।

এছাড়া ডিপ ফ্রিজে রান্না করা খাবার এবং কাঁচা মাছ মাংস আলাদা স্থানে রাখুন। এয়ার টাইট বক্সে ভরে রাখতে পারেন খাবার। কাঁচা মাছ বা মাংস একই উপায়ে রাখুন এতে একদিকে যেমন মাছ-মাংসের স্বাদ বজায় থাকবে তেমনি ফ্রিজে দুর্গন্ধ ছড়াবে না।

আরও পড়ুন: বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নতুন মুদ্রানীতি ঘোষণা বিকেলে

অনেকেই ফ্রিজে আদা-রসুন বাটা রাখেন। এক্ষেত্রে ছোট ছোট বক্সে ভরে রাখতে পারেন। এতে আদা-রসুনের কটু গন্ধ ফ্রিজে ছড়িয়ে যাবে না। এছাড়াও নিয়মিত ফ্রিজ পরিষ্কার করুন। সপ্তাহে না হলে মাসে অন্তত একবার ফ্রিজ পরিষ্কার করে নিন। এতে ফ্রিজে দুর্গন্ধ সৃষ্টি হবে না।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা