ফুচকা
লাইফস্টাইল

নেপালে ফুচকা নিষিদ্ধ

সান নিউজ ডেস্ক: ফুচকা একটি অতি জনপ্রিয় সুস্বাদু মুখরোচক খাদ্যবিশেষ। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খুবই জনপ্রিয় একটি খাবার ফুচকা, বিশেষ করে মেয়েদের কাছে। কিন্তু সেই ফুচকার ওপর হঠাৎ নিষেধাজ্ঞা দিয়েছে নেপাল কর্তৃপক্ষ। দেশটির রাজধানী কাঠমাণ্ডুতে এখন ফুচকা বিক্রি বন্ধ। এনডিটিভি, সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: টিকা পেতে শিশুদের নিবন্ধনের আহ্বান

জানা গেছে, প্রতিবেশী দেশটিতে সম্প্রতি হু হু করে বাড়ছে কলেরা সংক্রমণ। আর ফুচকার পানিতে পাওয়া গেছে এ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া। সেজন্যই সতকর্তাস্বরূপ আপাতত ফুচকা বিক্রি নিষিদ্ধ করেছে নগর কর্তৃপক্ষ।

নেপালে এরই মধ্যে অন্তত ১২ জন কলেরায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কাঠমাণ্ডুতেই রয়েছেন কমপক্ষে সাতজন। এ পরিস্থিতিতে ললিতপুর মেট্রোপলিটন সিটির (এলএমসি) পক্ষ থেকে জানানো হয়েছে, ফুচকায় ব্যবহৃত পানিতে কলেরা ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়ায় এই খাবার বিক্রি ও বিতরণ নিষিদ্ধ করা হয়েছে।

প্রসঙ্গত, বর্ষাকালে এ অঞ্চলে পানিবাহিত নানা ধরনের রোগ ছড়িয়ে পড়ে। এর মধ্যে কলেরা ও ডায়রিয়া অন্যতম। এ কারণে কাঠমাণ্ডু প্রশাসন মনে করছে, ফুচকা বিক্রি বন্ধ না করলে তা থেকে সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই শহরাঞ্চলের পাশাপাশি শহরতলী বা অন্যত্রও যেন আপাতত ফুচকা বিক্রি না হয়, তা নিশ্চিত করতে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা