ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

চটপটি তৈরির রেসিপি

সান নিউজ ডেস্ক: বিকেলের নাস্তায় অনেকে ঝাল খাবার খেতে একটু বেশিই পছন্দ করেন। বিশেষ করে চটপটি হলে তো কথাই নেই! যেকোনো আয়োজনে নাস্তা হিসেবে রাখতে পারেন চটপটি। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

আরও পড়ুন: বিদ্যমান রাস্তা সংস্কারের নির্দেশ

উপকরণ:

১.ডাবলি
২.আলু
৩.চটপটিরমসলা
৪.তেঁতুল
৫.মরিচ
৬.পেঁয়াজ
৭.শসা
৮.ধনিয়াপাতা
৯.জিরা

প্রণালি:

চটপটি বানানোর জন্য আপনি ডাবলি নিবেন ২ কাপ। এগুলো সারারাত পানিতে ভিজিয়ে রাখবেন এবং পরে খুব ভালো করে ধুয়ে নিবেন।ডবলিটা যতভালো করে ভিজবে তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং খেতে ও ভালোলাগবে। চুলায় একটি বড় হাড়িতে বেশী করে পানি দিয়ে ডাবলিগুলো সিদ্ধ করবেন। ডাবলিগুলো সিদ্ধ করার সময় ১ চামচের মত লবন দিয়ে চুলার জ্বালটা বাড়িয়ে দিবেন।এতে করে খুব তাড়াতাড়ি ডাবলিগুলো সিদ্ধ হবে। ডাবলি সিদ্ধ করার সময় এতটা পানি দিবেন যাতে সিদ্ধ হওয়ার পরও ডাবলিগুলোর মধ্যে পানি থাকে।

ডাবলি সিদ্ধ হয়েগেলে এরমধ্যে সিদ্ধ আলু দিয়ে দিবেন। আলুগুলো আগেই সিদ্ধ করে ফেটেনিবেন।ফেটানো আলু দিয়ে আপনিএকটু নেড়ে দিবেন। এমন ভাবে নাড়বেন যাতে আলুগুলো পানির সঙ্গে মিশে যায়। এবার আপনি এর সঙ্গে ৪ চাচামচ চটপটির মসলা দিয়ে আরও কিছু সময় জ্বাল দিবেন যাতে করে আলু ও মসলা ডাবলির সঙ্গে মিশে যায়।

আপনার চটপটি প্রায় হয়ে গেছে।

এবার এতে আপনি স্বাদমত কাঁচা মরিচকুচি , পেঁয়াজ কুচি দিয়ে নেড়েদিবেন। কিছুক্ষন পর চুলা থেকে নামিয়ে পরিবেশন করবেন।খেয়াল রাখবেন চটপটিটা যেন মাখা মাখা থাকে।বেশি পাতলা না হয় আবার বেশি ঘনও না হয়।

আরও পড়ুন: ৫৮২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

এবার আপনি টক টা বানিয়ে নিবেন। এজন্য আপনি তেঁতুলগুলো আগে পানিতে ভিজিয়ে রাখবেন। যখন দেখবেন , তেঁতুল নরম হয়ে গেছে তখন তেঁতুলের বিচি ফেলেদিবেন,তেঁতুলের খোসা বা আঁশ থাকলেতাও ফেলে দিবেন। এরপর তেঁতুলগুলো চটকে ছেকে এতে ভাজা জিরার গুড়ো ১ / ৪ চাচামচ, ভাজা শুকনো মরিচের গুড়ো দিবেন স্বাদমত যে যেমন ঝাল খেতে পছন্দ করেন, চিনি দিয়ে দিবেন ১ চাচামচ। যদি কেউ সরাসরি টকখেতে চান। মিষ্ট টক পছন্দ না করেন তবে চিনি না দিলেও হবে। এবার আপনি যেকোন ব্যান্ডের চটপটির মসলা দিবেন ১ / ৪ চাচামচ। সবশেষে স্বাদমত লবন দিয়ে ভালোভাবে নাড়বেন যাতে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশে যায়।এ ভাবে আপনি চটপটির টক বানিয়ে নিবেন। আপনি টকটা যতটুকু পাতলা বা ঘন খাবেন সেরকম পানি দিবেন।হয়ে গেল চটপটি বানানো।

এবার আপনি চটপটি পরিবেশন করবেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা