ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

মাত্র ১ ডিম দিয়েই কেক তৈরির রেসিপি

সান নিউজ ডেস্ক: কেক আমরা অনেকেই পছন্দ করি। তাই মাত্র একটি ডিম দিয়েই তৈরি করতে পারবেন মজাদার কেক। বিকেলের নাস্তায় কিংবা শিশুর টিফিনে দিতে পারেন সুস্বাদু ও স্বাস্থ্যকর এ খাবারটি। চলুন জেনে নেয়া যাক মাত্র একটি ডিম দিয়েই কেক তৈরি করার রেসিপি-

আরও পড়ুন: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ

উপকরণ:

১.তেল ১/৪ কাপ
২.চিনি ১/৩ কাপ
৩.ডিম ১টি
৪.ময়দা ১/৩কাপ
৫.বেকিং পাউডার ১/২ চা চামচ
৬.ভ্যানিলা এসেন্স ১/৪ চা চামচ।

প্রণালি:

ডিম ভেঙে কুসুম আলাদা করে রাখুন। ডিমের কুসুমের সাথে ময়দা মিশিয়ে নিন। এবার ডিমের সাদা অংশ বিটার দিয়ে ফোম তৈরি করুন। তেল ও চিনি দিয়ে আরও ভালোভাবে বিট করুন। ভ্যানিলা এসেন্স দিয়ে বিট করে ভালো করে মিশিয়ে দিন ডিম ময়দার মিশ্রণে। ময়দা দেয়ার পরে যে দিকেই নাড়ুন না কেন এক দিকেই নাড়বেন, নাহলে ফোমটা বসে যাবে এবং কেক ফুলবে না। বেকিং করার জন্য কেকের মোল্ড ব্যাটার ঢেলে নিন (পাত্রের ভেতরে মাখন/তেল মেখে নেবেন)।

এবার চুলায় একটি সসপ্যান বা হাঁড়ি নিন। ৫/৭ মিনিট ফুল আঁচে পাত্রটি গরম করুন। এবার কেকের বাটি বসিয়ে অল্প আঁচে সসপ্যান বা হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে দিন। ৩০ মিনিট পর টুথপিক দিয়ে কেক হয়েছে কিনা দেখুন। কাঠি পরিষ্কার উঠে এলে বুঝবেন কেক হয়ে গেছে। নয়তো আর মিনিট দশেক চুলায় রাখুন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা