লাইফস্টাইল

চালের গুঁড়ায় ত্বকের যত্ন

সান নিউজ ডেস্ক: কে না চায় নিজেকে একটু আকর্ষণীয় করে তুলতে। আকর্ষণীয়ের কথা উঠলে প্রথমেই আসে আমাদের মুখের ত্বকের কথা। ত্বক একটু সুন্দর হোক, একটু আকর্ষণীয় হোক এটাই সবার চাওয়া।

আর এই ত্বককে সুন্দর করতে আমরা নানারকম ফেসওয়াশ, ময়েশ্চার, লোশন ব্যবহার করি। বাড়তিভাবে ফেসিয়াল, ফেয়ারপলিশ থেকে শুরু করে আরো অনেক কিছুই করি। এসবের মাঝে আমরা ভুলেই যাই আমাদের ত্বকের সুস্থতা ও শ্বাস নেয়ার জন্যে দরকার স্ক্রাবিং।

স্ক্রাবিং যে শুধু বাইরে যাওয়া লাগবে বা বাইরের কিছু কিনতে হবে তা না। যেকোনো ধরনের ত্বকের জন্যে উত্তম স্ক্রাবিং হলো চালের গুঁড়ার স্ক্রাবিং।

যা যা লাগবে:-

চালের গুঁড়া ২ চা চামচ

হলুদ গুঁড়া আধা চা চামচ

টকদই ৩ চা চামচ

তৈরি প্রণালি ও ব্যবহার:-

তিনটি উপাদান ভালো করে মিশিয়ে ৩০ মিনিট কোনো এক জায়গায় রেখে দিন।

৩০ মিনিট পর স্ক্রাব তৈরী হবে, আপনি তা মুখে ঘষে ঘষে লাগাবেন। এন্টি ক্লক নিয়মে ঘষবেন, এতে করে বলিরেখা পড়বে না।

ঘষাঘষির পর স্ক্রাব ১০ মিনিট ত্বকে প্যাকের মতো রেখে দিবেন।

একই নিয়মে হাত পায়েও লাগাতে পারবেন। সপ্তাহে দুইদিন এটি ব্যবহার করতে পারবেন।

যা যা উপকার পাবেন:-

চালের গুঁড়া আপনার ত্বকের মরা কোষ তুলে আনবে, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস কমে যাবে।

হলুদ আপনার ত্বকের পিগমেন্টেশন কমাবে, ত্বক ব্যাকটেরিয়া ও জীবাণুমুক্ত করবে।

টকদই আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দিবে অনেকাংশে।

এই প্যাকে আপনার ব্রণ কমে আসবে, পোর সংকুচিত হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা