ছবি- সংগৃহীত
লাইফস্টাইল

ডার্ক সার্কেল থেকে মুক্তির উপায়

লাইফস্টাইল ডেস্ক: ডার্ক সার্কেল এমন এক সমস্যা যা আপনার মুখের সৌন্দর্য অনকটাই কমিয়ে দিতে পারে। নির্ঘুম কিংবা মানসিক চাপ ও ক্লান্তির কারণে ডার্ক সার্কেল হয়। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করার পাশাপাশি ঘরোয়া কিছু প্যাক কাজে লাগাতে পারেন ডার্ক সার্কেল থেকে মুক্তি পাওয়ার জন্য।

১. শসার প্যাক
শসা কুচি করে কেটে টক দই মিশিয়ে প্যাক তৈরি করুন। ফ্রিজে রেখে ঠান্ডা হতে দিন। এরপর এই প্যাক চোখের নীচে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে ফল পাবেন দ্রুত। চাইলে শসা স্লাইস করেও চোখের উপর দিয়ে রাখতে পারেন মিনিট দশেক।

২. আলুর প্যাক
আলু টুকরা করে নিন খোসাসহ। ব্লেন্ড করে বা বেটে চোখের নিচে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন: পাঁচমিশালি সবজি

৩. নারকেল তেল ও হলুদের প্যাক
কাঁচা হলুদ বেটে নারকেল তেল আর আমন্ড তেল মিশিয়ে নিন। ঘন প্যাক বানিয়ে চোখের নীচের ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

৪. কফির প্যাক
কফি বিন গুঁড়ো করে কোকো পাউডার ও মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। চোখের নিচের অংশসহ পুরো মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।

৫. দই ও মধুর প্যাক
টক দই, মধু ও গোলাপজল মিশিয়ে ফেস প্যাক বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৬. টি ব্যাগ
টি ব্যাগ ব্যবহার করার পর তা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। চোখ বন্ধ করে ১০ মিনিট চোখের উপর রেখে দিন। ব্যবহার করুন প্রতিদিন।

৭. গাজরের প্যাক
গাজর সেদ্ধ করে চটকে নিন। মধুর সঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি ১০ মিনিট চোখের নীচে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা